স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে মানুন পাঁচ নিয়ম

Share

যে কোনো মানুষের সৌন্দর্য বৃদ্ধির একটি বড় মাধ্যম হলো চুল। স্বাস্থ্যবান চুল যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি প্রভাব ফেলে ব্যক্তিত্বের ওপর। আর তাই চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

চুলের ধরন অনুযায়ী যত্ন নেওয়ার কৌশলও ভিন্ন হয়ে থাকে। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই চুলের যত্নে পাঁচটি বিশেষ নিয়ম মেনে চলা আবশ্যিক—

১। খাদ্যাভ্যাস পরিবর্তন করুন

সুন্দর চুলের জন্য খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া জরুরি। ফলের রস ও সবুজ শাক সবজি চুলের জন্য বেশ কার্যকরী। এছাড়াও স্বাস্থ্যবান ও ঝলমলে চুল পেতে দুধ ও ফ্রেশ দই খেতে পারেন। নিয়মিত নারকেল খেলেও চুল হয় স্বাস্থ্যকর।

২। ভেজা চুল আঁচড়াবেন না

কখনোই ভেজা চুল আঁচড়াবেন না। চুলের জট ছাড়াতে ব্যবহার করুন বড় দাঁতের চিরুনি। সবচেয়ে ভালো হয় যদি কাঠের চিরুনি ব্যবহার করেন। সপ্তাহে একবার ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট নিন। কখনোই চুলের যত্নে কড়া কোনো রাসায়নিক ব্যবহার করবেন না।

৩। গরম তেল ম্যাসেজ করুন

সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার গরম তেল মালিশ করুন চুলে। এটি চুলের গোড়ার আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এ ক্ষেত্রে নারকেল তেল বা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। আঙুলের ডগায় তেল নিয়ে চুলের গোড়ায় মালিশ করুন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

৪। অবসাদ থেকে দূরে থাকুন

চুলের রং ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলো অবসাদ বা ক্লান্তি। তাই স্ট্রেসমুক্ত থাকার চেষ্টা করুন। মেডিটেশন, মিউজিক থেরাপি ইত্যাদি কাজে লাগাতে পারেন।

৫। ড্রায়ার ব্যবহার না করাই ভালো

অনেকেই ভেজা চুল শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করে থাকেন। এটি ব্যবহার না করাই ভালো। হেয়ার ড্রায়ার চুলকে রুক্ষ করে দেয়। মাত্রাতিরিক্ত ড্রায়ার ব্যবহার করায় চুলের গোড়াও শুষ্ক হয়ে যেতে পারে।

একগোছা স্বাস্থ্যোজ্জ্বল চুল কে না চান? তাই এই ছোটখাটো ব্যাপারগুলো মানতে চেষ্টা করুন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

বন্যায় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও করণীয়

বাংলাদেশে বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছরই দেশের বিভিন্ন অঞ্চলে কোনো না...

খালি পেটে লিচু খেলে যে সমস্যা হতে পারে

গ্রীষ্মকালীন একটি রসালো ফল লিচু। মিষ্টি স্বাদের এই ফলটি ছোট বড় সবারই...

04 January 2020

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে মানুন পাঁচ নিয়ম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV