সুস্থ জীবনের জন্য ছোট ছোট পরিবর্তন

Share

খাবারের থালা সাজিয়ে তুলুন
১৪ বছর গবেষণা করে দেখা গেছে, যেসব পুরুষের খাবারের তালিকায় ফল ও শাকসবজি সবচেয়ে বেশি ছিল, তাঁদের পাচকনালির ক্যানসারের ঝুঁকি কমেছিল ৭০ শতাংশ। তাই সবজি বা ফল ছাড়া কোনো বেলাই আহার করবেন না।
ব্রাশ করুন দাঁত, শুকনো ব্রাশ ভালো
দাঁতে কঠিন ও শক্ত যে ময়লা পড়ে, তাকে আমরা বলি দন্তমল, শুকনো ব্রাশ করলে তা মরে যায় ৬০ শতাংশ।
এ ছাড়া মাড়ি থেকে রক্তক্ষরণ কমে ৫০ শতাংশ। শুকনো ও নরম ব্রাশ দিয়ে ওপরের ও নিচের দাঁতের ভেতর দিকে ব্রাশ করুন, এরপর পরিষ্কার করুন বাইরের দিকে। কুলি করুন, এরপর টুথপেস্ট দিয়ে আবার ব্রাশ করুন। ভুলেও কখনো প্রাতরাশ বাদ দেবেন না। শিশুকেও নিয়মিত দাঁত ব্রাশে উৎসাহিত করুন।
দুই হাজার জন লোকের ওপর সমীক্ষা করে দেখা গেছে, যাঁরা পাঁচ বছরে শরীর থেকে গড়ে ৬৭ পাউন্ড পর্যন্ত ওজন কমিয়েছেন, দেখা গেছে তাঁদের মধ্যে ৭৮ শতাংশ লোক সপ্তাহে সাত দিনই প্রাতরাশ খেয়েছেন।
টমেটো সস ভালো
সপ্তাহে দু-তিন দিন দু-চারটা সাভিং টমেটো সস খেলে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমে ৩৪ শতাংশ।
কোলেস্টেরল বিচার করুন
চর্বি, প্রোটিন ও মদ—এ রকম খাবার কিন্তু বড় মন্দ। ধমনির জন্য তো বটেই।
সপ্তাহে এক দিন মাছ ধরা
সপ্তাহে দু-তিন দিন মাছ খেলে হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। মাছে যে সুপ্ত উপকরণ তা হলো, ওমেগা-৩ মেদ অম্ল। স্যামন মাছে তা বেশ আছে।
জাম খেলে ভালো
জামে আছে অনেক আঁশ। সপ্তাহে তিন দিন খাওয়া ভালো। এতে পৌরুষ সবল থাকবেই।
অনেকে বলেন, রেড ওয়াইন ক্যানসার সুরক্ষায় ভালো।
হাত বাড়ান অন্যের জন্য
সপ্তাহে এক দিন পরের জন্য ভালো কাজ করুন, মৃত্যুর সম্ভাবনা নিজের কমে যাবে ৫০ শতাংশ।
ব্যায়াম করুন
কমে যাবে পিছ কোমরের ব্যথা। গড়ে তুলুন পেটের পেশি। সবল হলে ব্যথা হবে না পিছ কোমরে।

অধ্যাপক শুভাগত চৌধুরী
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল
সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

বন্যায় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও করণীয়

বাংলাদেশে বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছরই দেশের বিভিন্ন অঞ্চলে কোনো না...

খালি পেটে লিচু খেলে যে সমস্যা হতে পারে

গ্রীষ্মকালীন একটি রসালো ফল লিচু। মিষ্টি স্বাদের এই ফলটি ছোট বড় সবারই...

21 December 2010

সুস্থ জীবনের জন্য ছোট ছোট পরিবর্তন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV