খাদ্য ও পুষ্টিজেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

সবুজ আপেলের স্বাস্থ্য উপকারিতা

Share
Share

সবুজ আপেলের স্বাস্থ্য উপকারিতা অনেক। আমরা বিভিন্ন রঙের আপেল দেখতে চাই বাজারে, বিশেষ করে লাল আপেল। আজ আমরা জানব সবুজ আপেলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।

জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুস্থ থাকতে খাদ্যতালিকায় স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের ফল রাখা উচিত। আপেল আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে আপনি কি জানেন, সবুজ আপেল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ

সবুজ আপেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা কোষকে পুনর্নির্মাণ এবং কোষের পুনরুজ্জীবনে সহায়তা করে। এটি ত্বককে স্বাস্থ্যকর রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সহায়ক। এ ছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে রক্ষা করে এবং লিভারকে সঠিক ভাবে কাজ করতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সবুজ আপেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর। এতে উপস্থিত ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এবং অসুস্থ হওয়ার ঝুঁকি কমাতেও সহায়ক।

হাড়ের গঠন মজবুত করে

সবুজ আপেল ক্যালসিয়াম সমৃদ্ধ। এটি হাড় ও দাঁতকে শক্তিশালী করে তুলতে সহায়তা করে। নারীদের মেনোপজ বা ঋতুশেষকালে সবুজ আপেলের জুস খেলে অস্টিয়োপরোসিস রোধে সহায়ক হয়।

খনিজ সমৃদ্ধ ফল

সবুজ আপেল খনিজ সমৃদ্ধ ফল। এতে প্রচুর আয়রন, দস্তা, তামা, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম রয়েছে। আপেলে থাকা আয়রন রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ায় এবং মেটাবলিকের মাত্রা বাড়াতে সহায়তা করে।

ওজন নিয়ন্ত্রণে কার্যকর

ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সবুজ আপেল বেশ উপকারী। স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা তাঁদের খাদ্যতালিকায় এটি যুক্ত করতে পারেন। এটি রক্তনালী থেকে ফ্যাট সংগ্রহ করার সাথে সাথে হৃদযন্ত্রে সঠিক রক্তপ্রবাহ বজায় রাখতে সাহায্য করে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা কিছুটা চ্যালেঞ্জিং বটে। বিশেষ করে রমজানে রোজা...

ঢাকা মেডিকেলকে বাইরে থেকে যত খারাপ শুনি, তত কিন্তু খারাপ না : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ নিয়ে বাইরে থেকে যতটা খারাপ শোনা যায়, আসলে ততটা খারাপ না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত...

Related Articles

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে...