স্বাস্থ্য জিজ্ঞাসা/প্রশ্নোত্তর

গোসলের পর শরীর চুলকায় কেন? মুক্তির উপায় কী?

Share

জিজ্ঞাসা: আমার বয়স ৩১ বছর। এক মাস আগে থেকে গোসলের পর আমার পুরো শরীর অনেক বেশি চুলকায়। শরীর মুছে ফেলার ৩০-৪০ মিনিট পর ধীরে ধীরে চুলকানি কমে যায়। চুলকিয়ে শরীর লাল করে ফেলি। এই সমস্যার সমাধানে আমি কী করতে পারি?
সালাহউদ্দীন আইয়ুবী, বাগমারা, রাজশাহী

পরামর্শ: বর্ণনা পড়ে মনে হচ্ছে, আপনি একধরনের চর্মরোগে ভুগছেন। সমস্যাটিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অ্যাকুয়াজেনিক প্রুরিটাস বলা হয়। এ ক্ষেত্রে দৃশ্যমান কোনোরূপ ক্ষত না থাকলেও পানির সংস্পর্শে এলেই ত্বকে তীব্র চুলকানি শুরু হয়। আপনি দ্রুত একজন ত্বকবিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে চিকিৎসা শুরু করুন। তার আগে আপাতত কিছু নির্দেশনা অনুসরণ করতে পারেন। প্রথমত, গোসল করার আগে সারা শরীরে নারকেল তেল অথবা অলিভ অয়েল মেখে নিন। গোসলের ঘণ্টাখানেক আগে একটি অ্যান্টিহিস্টামিন খেয়ে নেবেন। গোসলের পর গোসলখানা থেকেই ময়েশ্চারাইজার মেখে বের হবেন। লক্ষ রাখবেন, ময়েশ্চারাইজারটি যেন মানসম্পন্ন হয়।

পরামর্শ দিয়েছেন— ল্যাবএইড হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের কনসালটেন্ট, চর্ম, যৌন, কুষ্ঠ, সেক্স ও অ্যালার্জি রোগবিশেষজ্ঞ ডা. মাহ্‌মুদ চৌধুরী

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

টাইফয়েড টিকা নিয়ে জরুরি ৫ প্রশ্ন ও উত্তর

দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। আগামী ১২ অক্টোবর...

সঠিক রোগ নির্ণয়ে আপনার প্রস্তুতি কেমন হবে

সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন সঠিক রোগ নির্ণয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি...

কোন রোগে কোন চিকিৎসকের কাছে যাবেন?

পেটে ব্যথা আর পায়ের ব্যথার চিকিৎসক আলাদা। কোন রোগের জন্য কোন চিকিৎসকের...

30 March 2024

গোসলের পর শরীর চুলকায় কেন? মুক্তির উপায় কী?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV