রোগ ও সমস্যা

শিশুদের ওপর টিকা পরীক্ষার অনুমতি পেল ফাইজার

Share
Share

মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার শিশুদের ওপর তাদের করোনার টিকাটির পরীক্ষা চালাবে। পরীক্ষামূলক এ টিকা ১২ বছরের ঊর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে প্রয়োগ করে এর কার্যকারিতা দেখা হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বাবা-মায়ের মধ্যে এ টিকা পরীক্ষা নিয়ে আগ্রহ দেখা গেছে বলে বার্তা সংস্থা সিএনএনকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষ গবেষক।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা পরীক্ষার ক্ষেত্রে শিশুদের অন্তর্ভুক্ত করার প্রথম ঘটনা হবে এটি। সিনসিনাটি চিলড্রেনস হাসপাতালের একটি গবেষক দল ১৬ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের প্রথম টিকা দেবে। পরে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের এতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান হাসপাতালে টিকা গবেষণা কেন্দ্রের পরিচালক রবার্ট ফ্রেঙ্ক।

ফাইজারের ওয়েবসাইটে তাদের টিকাটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে ১২ বছরের কিশোরদের মধ্যে পরীক্ষার অনুমোদন পেয়েছে।

গবেষক ফ্রেঙ্ক বলেন, শিশু–কিশোরদের করোনা সংক্রমণসংক্রান্ত যেসব তথ্য পাওয়া যায়, প্রকৃত সংক্রমণ তার চেয়ে বেশি। কিন্তু তারা খুব বেশি অসুস্থ হয় না বলে এ বিষয়কে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু তাদের উপসর্গ থাকে। এফডিএর পক্ষ থেকে বিভিন্ন বয়সী মানুষের উপযোগী টিকা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

যুক্তরাষ্ট্রে যে চারটি কোম্পানি তৃতীয় ধাপের টিকা পরীক্ষায় রয়েছে, তার মধ্যে অন্যতম ফাইজার। তারা ৩৮ হাজার মানুষের ওপর টিকা পরীক্ষা চালাচ্ছে। এর মধ্যে ৩১ হাজার জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

ফাইজার জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে মিলে দুই ডোজের টিকা তৈরি করেছে। তারা টিকা তৈরিতে করোনার বিরুদ্ধে প্রতিরোধী ক্ষমতা দেখাতে সক্ষম জিনগত উপাদান ব্যবহার করেছে।

ফাইজারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যদি নিয়ন্ত্রকদের অনুমোদন পায়, তবে এ বছরের শেষ নাগাদ ১০ কোটি ডোজ টিকা উৎপাদন করতে পারবে। ২০২১ সালের মধ্যে ১৩০ কোটি ডোজ টিকা তৈরির লক্ষ্যে কাজ করছে তারা।

গত জুলাই মাসে কোভিড-১৯ প্রতিরোধে পরীক্ষামূলক টিকার ইতিবাচক ফল পাওয়ার কথা জানায় মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। তারা দাবি করেছে, এটি স্বাস্থ্যবান মানুষের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

পুরুষদেরও মেনোপজ হয়, কত বয়সে জানেন? লক্ষণ কী কী

‘মেনোপজ’ বা ঋতুবন্ধ শব্দটা শুনলেই মাথায় আসে মহিলাদের কথা! তবে পুরুষেরও যে...

শীতে রোগবালাই বাড়ে কেন?

শীতের সময় বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যায়। এর মধ্যে সর্দি কাশি, হাঁপানি...

‘মেনোপজ’ পুরুষদেরও হয়! কোন বয়সে এই সমস্যা দেখা দিতে পারে? লক্ষণই বা কী?

‘মেনোপজ’ বা ঋতুবন্ধ শব্দটা শুনলেই মাথায় আসে মহিলাদের কথা! তবে পুরুষেরও যে...

যে খাবারে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে

আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পায়ের আঙুলে ব্যথা কিংবা হাতের আঙুল...

অটিজম সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানা জরুরি

শিশুর মানসিক বিকাশে সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে প্রতিটি বাবা-মা খুব চিন্তায় থাকেন। এখন...