স্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউর সহকারী প্রক্টর হলেন ডা. হেলাল উদ্দিন

Share
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সহকারী প্রক্টর নিযুক্ত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোডন্টিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন। সোমবার (৪ এপ্রিল ২০২১) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক এবিএম হান্নান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এপদে তিনি বহাল থাকবেন বলেও জানাগেছে ওই পত্রে।

নতুন দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর ডা. হেলাল উদ্দিন বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে প্রক্টরিয়াল টিমের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য যেটা মঙ্গলজনক হয় সেসব কাজ করার জন্য আমি সচেষ্ট থাকব। এটি একটি টিম ওয়ার্ক, আমাদের মূলত কাজ হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখাশোনা করা। এই কাজে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার টিম ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করতে।

উল্লেখ্য, ডা. হেলাল উদ্দিন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কৃতিসন্তান। সে বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছেন। এর আগে তিনি আওয়ামী যুবলীগের উপ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ছাত্রলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তাঁর সহধর্মিনী নাজিয়া মেহনাজ জ্যোতি আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য এবং ও অত্র প্রতিষ্ঠানের পেডোডন্টিকস বিভাগের সহকারী অধ্যাপক। ডা. হেলাল উদ্দিনের পরিবারের অন্যান্য সদস্যরাও আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

০৪ এপ্রিল ২০২১

বিএসএমএমইউর সহকারী প্রক্টর হলেন ডা. হেলাল উদ্দিন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV