নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউ-এ ৬ অনুষদে নতুন ডিন

Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬টি অনুষদে নতুন ডিন ও বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নিয়োগ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি ও গতিশীল করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা, সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সামগ্রিক কর্মকাণ্ডের মানউন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সম্প্রতি এসব নিয়োগ দেন।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেকশন অফিসার ( জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার স্বাস্থ্য টিভিকে এ তথ্য জানান।

তিনি জানান, মেডিসিন অনুষদে হেমাটোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদে জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, শিশু অনুষদে শিশু নিউরোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. শাহীন আকতার, নার্সিং অনুষদে নিউরোসার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন এবং মেডিক্যাল টেকনোলজি অনুষদে অ্যানেসথেসিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. দেবব্রত বনিক ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন।

তিনি আরো জানান, প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইউরোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান (দুলাল)। পরিচালক (পরিদর্শন) পদে নিয়োগ পেয়েছেন জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আলম। হল প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন কার্ডিওলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. এস.এম. মোস্তফা জামান। অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. স্বপন কুমার তপাদার ও অতিরিক্ত রেজিস্ট্রার-২ হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্ট্রার শিক্ষা মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক। উপ-রেজিস্ট্রার শিক্ষা হিসেবে নিয়োগ পেয়েছেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রসুল আমিন। ভাইস-চ্যান্সেলরের পিএস-১ পদে নিয়োগ পেয়েছেন জেনারেল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রাসেল ও ভাইস-চ্যান্সেলরের পিএস-২ পদে নিয়োগ পেয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী। পিএস টু প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার মহম্মদ উল্লাহ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

03 April 2021

বিএসএমএমইউ-এ ৬ অনুষদে নতুন ডিন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV