নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

অক্সফোর্ডের টিকা বাতিল না করার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Share

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইচ ও) জোর দিয়ে বলেছে, বিশ্বে করোনাভাইরাসজনিত মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এখনো মূল হাতিয়ার হিসেবে কাজ করছে অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের টিকা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের টিকাদান শুরুর কাজে বিলম্ব করায় সংস্থাটি গতকাল সোমবার এ কথা বলেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

ডব্লিউএইচওর করোনাজনিত মহামারি বিষয়ক পাক্ষিক সংবাদ সম্মেলনে সংস্থার অন্যতম শীর্ষ কর্মকর্তা রিচার্ড হ্যাচেট বলেন, ‘এখনই (অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের) এই টিকা বাতিল করা ঠিক হবে না। করোনার মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

এর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দ্য ইউনিভার্সিটি অব উইটওয়াটারস্র্যান্ড অক্সফোর্ডের টিকা নিয়ে গবেষণা শেষে গত রোববার এক বিবৃতিতে জানায়, দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের মৃদু ও মাঝারি মাত্রার করোনাভাইরাস মোকাবেলায় অক্সফোর্ডের টিকা খুব সামান্যই সুরক্ষা দিতে পারে।

এ কারণে দক্ষিণ আফ্রিকা অ্যাস্ট্রাজেনকা-অক্সফোর্ডের টিকা প্রদান শুরুর কাজ স্থগিত করে। দেশটিতে আগামী কয়েকদিনের মধ্যে অক্সফোর্ডের টিকা দেওয়ার কাজ শুরুর কথা ছিল। তবে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জোয়েলি মিখাইজ একে সাময়িক ব্যাপার বলে মন্তব্য করেছেন।

কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন্সের (সিইপিআই) প্রধান রিচার্ড হ্যাচেট বলেছেন, এই টিকা বাতিল করার বিষয়টি খুব তাড়াতাড়িই হয়ে যাচ্ছে।

মহামারি বিষয়ে ডব্লিউএইচওর দ্বি-সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে রিচার্ড হ্যাচেট আরো বলেন, কার্যকরভাবে আমাদের কাছে যা আছে এবং যা আমাদের পক্ষে সম্ভব, তার ব্যবহার করাই গুরুত্বপূর্ণ।

বিশ্বজুড়ে করোনার টিকা সরবরাহে কাজ করা কোভ্যাক্স জোট মূলত অক্সফোর্ডের টিকাকেই গুরুত্ব দিচ্ছে।

এদিকে, অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ড নিজেদের টিকার পক্ষে দাবি করেছে, তাদের টিকা মারাত্মক অসুস্থতাতেও কার্যকর।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

09 February 2021

অক্সফোর্ডের টিকা বাতিল না করার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV