প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ওষুধের মূল্য নির্ধারণ কমিটি পুনর্গঠন

Share

দেশের বাজারে উৎপাদিত ওষুধের মূল্য নির্ধারণের কমিটি পুনর্গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশে বুধবার (২ ডিসেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের (ওষুধ প্রশাসন-১ শাখা) সহকারী সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়।

নতুন কমিটিতে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানকে সভাপতি এবং ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ১১ সদস্যের এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

ওষুধের মূল্য নির্ধারণে পুনর্গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বিভাগের উপসচিব/যুগ্ম সচিব (ওষুধ প্রশাসন), বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়), ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ আজিজুল কাহহার, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক (ভান্ডার ও সরবরাহ), বাংলাদেশ কনজ্যুমার অ্যাসোসিয়েশন ঢাকা প্রতিনিধি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ঢাকার প্রতিনিধি এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস সোসাইটি (ওষুধ কোম্পানির প্রতিনিধি ব্যতীত) প্রতিনিধি।

এছাড়া পর্যবেক্ষক হিসেবে থাকবেন এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির প্রতিনিধি।

কমিটির কার্যোপযোগিতা সম্পর্কে বলা হয়, ওষুধের মূল্য নির্ধারণ সম্পর্কিত নীতি প্রণয়ন, আমদানিকৃত বা দেশে প্রস্তুতকৃত এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানী, আয়ুর্বেদিক ও হারবাল ওষুধের খুচরা মূল্য নির্ধারণ করবে এই কমিটি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

02 December 2020

ওষুধের মূল্য নির্ধারণ কমিটি পুনর্গঠন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV