প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ডেঙ্গুর প্রজননস্থল পাওয়ায় ডিএসসিসির ৮ মামলা

Share
Share

স্থাপনায় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের ও সোয়া লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

ডিএসসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ১৫তম দিনের চিরুনি অভিযানে মোট ১০০টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে।

ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-১ এ ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি এলাকা এবং অঞ্চল-২ এ ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ এলাকা ও অঞ্চল-৩ এ আজিমপুর কলোনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ও অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩৮টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৩টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৩টি মামলা দায়ের ও ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ১৫টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়। এ সময় আদালত ১টি মামলা দায়ের ও ৩৫ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান।

অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৪৭টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ১টি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলোর নিকট এডিস মশার বংশ বিস্তার উপযোগী ৭টি স্থাপনা পরিলক্ষিত হওয়ায় স্থাপনাগুলোর মালিকদেরকে দ্রুত পরিবেশের উন্নতি করার জন্য ভ্রাম্যমাণ আদালতগুলো তাদেরকে সতর্ক করেন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...