প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

করোনায় ঝুঁকিতে দেশের সবচেয়ে বড় ভাসকুলার সার্জারি ইউনিট

Share

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ঝুঁকির মুখে পড়েছে দেশের সবচেয়ে বড় ভাসকুলার সার্জারি ইউনিট। দেশের সবচাইতে বৃহৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের এই ভাসকুলার সার্জারি ইউনিটের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন ওটি স্টাফের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

বর্তমানে এই হাসপাতালের ৪২ জন স্বাস্থ্যকর্মীর মাঝে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। তাই প্রাথমিকভাবে এই বিভাগের কার্যক্রম হাসপাতালের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল হক সিয়াম।

ডা. আশরাফুল হক সিয়াম জানান, বাংলাদেশের সবচাইতে বড় ভাসকুলার সার্জারি ইউনিট হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটে। আমাদের এ বিভাগের একজন ভাসকুলার সার্জন ও ওটি স্টাফের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা অপারেশন থিয়েটার ও ওয়ার্ড জীবাণুমুক্ত করার ব্যবস্থা করেছি। সেখানে জীবাণুনাশক ওষুধ দেওয়া হচ্ছে।

এখনও হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই ওয়ার্ডের কার্যক্রম আরেক জায়গার শিফট করেছি। ভাসকুলার সার্জারি ইউনিটের ওটির কার্যক্রম অন্য জায়গায় শিফট করে কার্যক্রম চালিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমাদের চিকিৎসক, নার্সসহ ৪২ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এরমধ্যে ১০-১২ জন চিকিৎসক আছেন।’

ঝুঁকির মুখে থেকেও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে জানিয়ে ডা. সিয়াম বলেন, ‘হুমকি তো থাকছেই। কিন্তু তাই বলে তো আমাদের থেমে থাকা যাবে না। রোগীর চিকিৎসা সেবা আমরা এখানে দিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি তাই।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

02 May 2020

করোনায় ঝুঁকিতে দেশের সবচেয়ে বড় ভাসকুলার সার্জারি ইউনিট

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV