জেনে রাখুন, সুস্থ থাকুন

বাড়ছে সিওপিডিতে মৃত্যু ঝুঁকি, সিওপিডি সম্পর্কে জানুন, সুস্থ থাকুন

Share
Share

সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) হলো ফুসফুসের একটি দীর্ঘমেয়াদি রোগ যার ফলে শ্বাস-প্রশ্বাস বাধাগ্রস্ত হয়। সিওপিডি দ্বারা ফুসফুস ক্ষতিগ্রস্ত হলে শ্বাসনালির দেয়াল ফুলে যায় এবং শ্বাসনালির ভেতর আঠালো মিউকাস তৈরি হয়। ফলে শ্বাসনালির ভেতর কম বাতাস প্রবেশ করতে পারে এবং ফুসফুসের ভেতরের ক্ষুদ্র বায়ুথলিগুলোতে বাতাস আটকে থাকে তাই ফুসফুস পরিপূর্ণ অনুভূত হয়।

কীভাবে আপনি সিওপিডি নির্ণয় করবেন?: একটি সহজ ‘স্পাইরোমেট্রি’ পরীক্ষার মাধ্যমে আপনি জেনে নিতে পারেন আপনার সিওপিডি আছে কি না। ‘স্পাইরোমেট্রি’ আপনার ফুসফুসের কার্যকারিতা পরিমাপের একটি সহজ পরীক্ষা, যার মাধ্যমে আপনি নির্ণয় করতে পারবেন আপনার সিওপিডি আছে কি না।

সিওপিডি কাদের হয়?: সিওপিডি কোনো ছোঁয়াচে রোগ নয়। সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষের সিওপিডি হয়ে থাকে। যারা ধূমপান করেন অথবা অতীতে ধূমপান করতেন তাদের সিওপিডি হওয়ার ঝুঁকি বেশি। যে কোনো ধরনের ধূমপান হলো সিওপিডির প্রধান কারণ। যারা রান্নাঘরের ধোঁয়া অথবা ঘর গরম রাখার চুল্লি থেকে উৎপন্ন ধোঁয়ার সংস্পর্শে থাকেন তাদেরও সিওপিডিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সিওপিডি সাধারণত ৪০ বছরের বেশি বয়সীদের হয়ে থাকে।

সিওপিডির উপসর্গ: দীর্ঘদিন ধরে কাঁশি, কাঁশির সঙ্গে কফ/ মিউকাস নির্গত হওয়া, বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, অবসাদ বা ক্লান্তিবোধ করা।

সিওপিডির ঝুঁকিগুলো: ধূমপান বা তামাকজাত পণ্য গ্রহণ, ঘরের ভেতরের বায়ুদূষণ (রান্নার চুলা থেকে উৎপন্ন ধোঁয়া), ঘরের বাইরের বায়ুদূষণ, কলকারখানার ধুলোবালি এবং রাসায়নিক বর্জ্য।

সিওপিডি প্রতিকারের উপায়: ধূমপান পরিহার করতে হবে, ধুলোবালি এবং ধোঁয়া যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, নিয়মিত হাঁটা এবং ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম শিখুন, নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

০৪ এপ্রিল ২০১৯

বাড়ছে সিওপিডিতে মৃত্যু ঝুঁকি, সিওপিডি সম্পর্কে জানুন, সুস্থ থাকুন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV