প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

সরকারি হাসপাতালে নতুন দেড়শ’ করে শয্যা যোগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Share

দেশের সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ১৫০ শয্যা যোগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্যানসার ও কিডনি হাসপাতাল স্থাপনের পাশাপাশি প্রতিটি জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

বুধবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের স্বাস্থ্যসেবাকে অধিকতর আধুনিক ও সুলভ করার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা বাড়ানোর আহŸান জানিয়ে মন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এ দেশের টিকাদান কর্মসূচি, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি সারাবিশে^ প্রশংসিত। পোলিও ও ধনুষ্টঙ্কার মুক্ত, য²া, কলেরা, ডায়ারিয়াও সরকার নিয়ন্ত্রণে রেখেছে।
তিনি বলেন, অসংক্রামক রোগের বিস্তার বিশে^র অন্যান্য দেশের মতো বাংলাদেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার স্বাস্থ্যখাতের সুযোগ-সুবিধাকে অসংক্রামক রোগ মোকাবেলার জন্য প্রস্তুত করছে। ক্যানসার রোগের বিস্তার বাংলাদেশেও ব্যাপক।

ক্যানসার রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল বলে সরকারিভাবে প্রতিটি বিভাগে এর চিকিৎসা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে জনগণের মধ্যে জীবনযাপন ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, জনসংখ্যা ও রোগীর চাপের তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা অপ্রতুল। খুব শিগগিরই আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে এই সংকট আরও কমানো হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

03 April 2019

সরকারি হাসপাতালে নতুন দেড়শ’ করে শয্যা যোগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV