স্বাস্থ্য সংবাদ

ব্লাড ক্যান্সার চিকিৎসায় জিনোমিক্স পদ্ধতি নিয়ে আইইউবিতে সেমিনার

Share

যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিনোমিক্স পদ্ধতি লিউকোমিয়ার (ব্লাড ক্যান্সার) মত দুরারোগ্য ব্যাধির চিকিৎসা ব্যয় কমাবে বলে মতামত এসেছে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিষয়ক এক সেমিনার থেকে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় ক্যাপাসে ‘চিকিৎসা ও জনস্বাস্থ্যে সঠিক ওষুধ ব্যবহারের গুরুত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে জিনমিক্স পদ্ধতিতে চিকিৎসা বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভেরিয়েন্ট জিনোমিক্স ইন কর্পোরেশনের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজনীন আজিজ বলেন, “আধুনিক চিকিৎসা ব্যবস্থা জিনোমিক্স ক্যান্সারের ক্ষেত্রে বেশ ফলপ্রসূ। লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারের মত রোগের ক্ষেত্রে এ পদ্ধতি সফল হয়েছে।এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা ব্যয় অনেক কমানো সম্ভব।”

“প্রতিটি ব্যক্তির জিনোম যেমন আলাদা হয়ে থাকে, তেমনি একেকটি রোগেরও আলাদা ধরণ হতে পারে। সেক্ষেত্রে ওষুধের ব্যবহারেও ভিন্নতা আসতে পারে।”

ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব লাইফ সায়েন্সেস-এসএলএস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি অ্যান্ড হেলথ-আইসিবিএই সেমিনারটির আয়োজন করে ।

অনুষ্ঠানের শুরুতেই মূল বক্তা নাজনীন আজিজের একাডেমিক এবং ক্যারিয়ারের নানা দিক তুলে ধরেন এসএলএস-এর ডিন অধ্যাপক রীতা ইউসুফ।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিনোমিক্স চিকিৎসার গবেষণা, অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটের নানা দিক এবং বর্তমানে এই পদ্ধতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেমিনারে।

জিনমিক্স পদ্ধতি নতুন হলেও চিকিৎসা ও জনস্বাস্থ্য কল্যাণে দ্রুতই এর বিস্তার ঘটবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।

সেমিনারে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম আল-হুসাইনি, উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন এবং সরোপটিমিস্ট ইন্টারন্যাশনাল (এসআই) ক্লাব, ঢাকার সাবেক সভাপতি শামীম মতিন চৌধুরী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

17 March 2019

ব্লাড ক্যান্সার চিকিৎসায় জিনোমিক্স পদ্ধতি নিয়ে আইইউবিতে সেমিনার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV