স্বাস্থ্য সংবাদ

ইমপালস হাসপাতালে কিডনি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Share

বিশ্ব কিডনি দিবসের এবারের প্রতিপাদ্য সুস্থ কিডনি সবার জন্য-সর্বত্র। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবসটি উদযাপনে ঢাকায় ইমপালস হাসপাতালের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সারা বিশ্বে কিডনি রোগের সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। প্রতিবছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। তারই ধারাবাহিকতায় এবার পালিত হবে বিশ্ব কিডনি দিবস-২০১৯। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য হলো “সুস্থ কিডনি, সবার জন্য সর্বত্র”।

এসময় উপস্থিত ছিলেন ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: জাহির আল-আমিন, কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুল ইসলাম ও অধ্যাপক ডা. এম. মুজিবুল হক মোল্লা প্রমূখ।

বর্তমান বিশ্বে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে কিডনি রোগ অন্যতম। বাংলাদেশে দিন দিন কিডনি রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় ২ কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে ভুগছেন। তাই কিডনি রোগের ব্যাপকতা ও ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং কিডনি বিকল হলে, তার কার্যকারিতা হারানোরোধে প্রাথমিক অবস্থায় কিডনি রোগকে শনাক্ত করে চিকিৎসা করাই হলো এবারের উদ্দেশ্যে।

এবারের কিডনি দিবসের তাৎপর্য হলো সুস্থ জীবনধারায় জনগণকে উদ্বুদ্ধ করা, দেশের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় কিডনি স্কিনিং অন্তর্ভূক্ত করা এবং প্রতিটি দেশে কিডনি রোগী যেন মৌলিক স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ পায় এবং গরীব ও অনগ্রসর লোকের জন্য ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্টেশনের জন্য ভর্তুকির ব্যবস্থা করা।

 

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

15 March 2019

ইমপালস হাসপাতালে কিডনি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV