কিডনি রোগে আক্রান্তদের বেশিরভাগই নারী-শিশু

Share

বর্তমানে দেশে প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগছেন। এর মধ্যে প্রায় ৪০ হাজার রোগী দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন ও ক্যাম্পসের যৌথ আয়োজনে বিএসএমএমইউতে এক আলোচনা সভায় তিনি এমন তথ্য তুলে ধরেন।

‘সুস্থ কিডনি, সবার জন্য-সর্বত্র’ এই প্রতিপাদ্যে আজ ১৪তম বিশ্ব কিডনি দিবস পালন করা হচ্ছে।

কনক কান্তি বড়ুয়া বলেন, কিডনি বিকল হয়ে গেলে ডায়ালাইসিস বা কিডনি সংযোজন ছাড়া বাঁচার কোনো উপায় থাকে না। আর এ দুটি পদ্ধতি খুবই ব্যয়বহুল। ফলে শতকরা প্রায় ৮০ জন রোগী কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করে। তার মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

এ অবস্থার পরিবর্তন করতে হলে রোগ প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ খুবই জরুরি। পাশাপাশি মানসম্মত ডায়ালাইসিস সেবা প্রদান এবং কিডনি সংযোজনের ব্যবস্থা করতে হবে।

কিডনি সংযোজনের বিষয়ে উপাচার্য বলেন, জীবিত মানুষের কাছে কিডনি পাওয়া খুবই দুষ্কর। এর বিকল্প হিসেবে মৃত ব্যক্তির কাছ থেকে কিডনি সংগ্রহ করা যেতে পারে। কিন্তু ধর্মীয় অনুশাসন ও মানসিকতা পরিবর্তন না হওয়ার কারণে এই কিডনি সংগ্রহ করারও বেশ জটিল। এ অবস্থার পরিবর্তন করতে হলে চাই সচেতনতা, প্রচার এবং মন মানসিকতার পরিবর্তন।

স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশে কিডনি হাসপাতাল ও চিকিৎসকের সংখ্যা এখনও অপ্রতুল। অথচ প্রতি বছর রোগীর সংখ্যা বাড়ছে। গণসচেতনতা বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমানে যেসব প্রতিষ্ঠানে কিডনি সেবা দেয়া হচ্ছে, সেখানে চিকিৎসা সেবা আধুনিকায়নসহ আরও নতুন নতুন প্রতিষ্ঠান চালু করা হবে।

কিডনি রোগী বেড়ে যাওয়ার কারণ হিসেবে আলোচকরা প্রতিদিন মানুষের অলস জীবন যাপন, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, ধুমপান, রক্তে অতিরিক্ত কোলেস্টরেল, বায়ু, পানি ও খাদ্যদূষণ, অসচেতনাকে উল্লেখ করেন।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. নজরুল ইসলামের সভাপত্বিতে আরও বক্তব্য রাখেন ক্যাম্পস সভাপতি অধ্যাপক এম এ সামাদ, কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন আর রশিদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব (স্বাচিপ) অধ্যাপক ডা. এম এ আজিজ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইসতেশামুল হক চৌধুরী, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

31 January 2019

কিডনি রোগে আক্রান্তদের বেশিরভাগই নারী-শিশু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV