স্বাস্থ্য সংবাদ

১১ মাস পর হাসপাতালে কোন ডেঙ্গু রোগী নেই

Share

এগারো মাস পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশের হাসপাতালগুলোতে কোনো ডেঙ্গু রোগী ভর্তি থাকার তথ্য আসেনি। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

দেশের ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালের পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শুক্রবার জানায়, এসব হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

গতবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পর নিয়মিতভাবে এই ৪১টি হাসপাতালের হালনাগাদ তথ্য প্রতিদিন প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে দেখা যায়, এর আগে গত বছরের ৩১ মার্চ এসব হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন না।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার স্বাস্থ্য.টিভিকে জানান, হাসপাতালে কোনো রোগী না থাকা স্বস্তির। তবে বর্ষা মৌসুম সামনে রেখে এখনই মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা দরকার।

“গতবছর সারা বাংলাদেশে রোগটি ছড়িয়ে পড়ায় আমাদের টেনশন ছিল যে, কবে রোগটি শূন্যের ঘরে আসবে। এখন ভর্তি পেশেন্টের সংখ্যা শূন্যে এসেছে এটা ভালো। কিন্তু ডেঙ্গুর জন্য দায়ী এইডিস মশা যেহেতু স্বচ্ছ পানিতে জন্মায়, সেহেতু আমাদের যেসব উদ্যোগ আছে সেগুলো কোনোভাবেই থামানো যাবে না।”

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু আসে নানা রেকর্ড নিয়ে। পুরো বছরে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তবে দেশের সবগুলো হাসপাতালে ভর্তির তথ্য স্বাস্থ্য অধিদ্প্তরে না আসায় প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার কথা ।

এ বছর জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

২০১৯ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১৭৯ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে সন্দেহে পাঠানো ২৭৬ জনের মৃত্যু পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত করেছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা গেছে, ওই বছর অগাস্টে সবচেয়ে বেশি ৯০ জন মারা যায়। এছাড়া এপ্রিল মাসে দুজন, জুনে ৭, জুলাইয়ে ৪০, সেপ্টেম্বরে ২৭, অক্টোবরে ১১ এবং নভেম্বরে দুজন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ বছর ডেঙ্গু আক্রান্তে কারও মারা যাওয়ার তথ্য পায়নি বলেও জানায় কন্ট্রোল রুম।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

28 February 2020

১১ মাস পর হাসপাতালে কোন ডেঙ্গু রোগী নেই

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV