Share

শরীরের রক্তচাপ যখন নির্দিষ্ট মাপের কমে থাকে তখন তাকে লো প্রেসার সমস্যা বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যখন ডায়াস্টোলিক ৬০ এবং সিস্টোলিক ৯০ এর নিচে থাকে তখন প্রেসার লো থাকে। মাঝেমধ্যে কিছু শারীরিক সমস্যার কারণেও প্রেসার লো থাকে।

যেসব রোগের কারণে লো প্রেসার হতে পারে
● হৃদপিণ্ডজনিত সমস্যা
● অ্যাড্রেনাল গ্রন্থির সমস্যা)
● পানিশূন্যতা
● রক্তশূন্যতা
● তাপমাত্রার তারতম্য
● ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
● নার্ভের সমস্যা

লো প্রেসারের কারণে যেসব সমস্যা হতে পারে
● বসা অবস্থা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা।
● মাথা ঘোরা ও বমিভাব
● প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া

প্রেসার লো হলে যা করবেন

এক গ্লাস পানিতে ২ চামচ চিনি ও আধা চা চামচ লবণ মিশিয়ে নিন। এই পানীয় খেলে প্রেসার বাড়বে। লবণে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়াতে সাহায্য করে। তবে ডায়াবেটিস থাকলে চিনি এড়িয়ে যাবেন।

ক্যাফেইন রয়েছে এমন কোনো পানীয় খেলে দ্রুত ব্লাড প্রেসার বাড়ে। অনেকদিন ধরে প্রেসার লো সমস্যায় ভুগলে সকালে নাস্তা খাওয়ার পর এক কাপ কফি পান করতে পারেন।

বিটের রস হাই ও লো প্রেসার উভয়ের জন্যই উপকারী। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাই খাদ্যতালিকায় রাখতে পারেন বিটরুটের জুস। লো প্রেসার সমস্যায় কাঠবাদাম ও চিনাবাদামও উপকারী।

ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি সমৃদ্ধ উপাদান পুদিনা পাতা। এটি দ্রুত ব্লাড প্রেসার বাড়ায়। সেসঙ্গে দূর করে মানসিক অবসাদও। পুদিনা পাতার রস ও মধু মিশিয়ে খেলে উপকার পাবেন দ্রুত।

প্রেসার লো হলে একটি স্যালাইন বানিয়ে খেতে পারেন। তবে দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

03 February 2020

প্রেসার লো হলে কী করণীয়?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV