নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

এভারকেয়ার নেটওয়ার্কে যুক্ত হলো বাংলাদেশের এসটিএস হোল্ডিং লিমিটেড

Share

চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বাংলাদেশের এসটিএস হোল্ডিং লিমিটেডের সাথে যুক্ত হলো এভারকেয়ার ও সিডিসি গ্রুপ।

সোমবার (২৭ জানুয়ারি) একটি চুক্তিপত্র ঘোষণার মাধ্যমে উভয়পক্ষ এই তথ্যটি নিশ্চিত করেছে। চুক্তিপত্র অনুযায়ী, এভারকেয়ারের সহযোগীতায় এসটিএস রোগীদের তাৎক্ষনিক যেকোনো সেবা দিবে। অধিগ্রহণ চুক্তিটির লেনদেনের অংশটি এই বছরের প্রথমার্ধেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এভারকেয়ারের সিইও অ্যান্ড্রু কুরী বলেন, “এভারকেয়ার গ্রাহকদের ব্যয় কমিয়ে ও স্বাস্থ্যসেবার মান বাড়িয়ে রোগীর অবস্থা উন্নয়নের লক্ষ্যে সর্বদা প্রন্তুত। এর নেটওয়ার্ক প্লাটফর্মে বাংলাদেশের শক্তিশালী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এসটিএস যুক্ত হওয়ায় এভারকেয়ার পূর্ণতা পেয়েছে।”

এসটিএস হোল্ডিং লিমিটেড অধিগ্রহণে রাইজ ফান্ডের সহায়তাতয় এভারকেয়ার হেলথ ফান্ডের সাথে বিনিয়োগ করে সিডিসি গ্রুপ, যুক্তরাজ্যের ইমপ্যাক্ট ইনভেস্টরস এবং ডেভিলপমেন্ট ফিন্যান্স ইন্সটিটিউট।

বাংলাদেশের রোগিদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ২০০৫ সালে প্রতিষ্ঠিত এসটিএস হোল্ডিং লিমিটেড। প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকায় ৩৭টি বিশেষায়িত বিভাগের ৪২৫ শয্যাবিশিষ্ট একটি মাল্টিডিসিপিনারি হাসপাতাল পরিচালনা করছে।

এছাড়াও চট্টগ্রামে তাদের ৪০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণাধীন রয়েছে। স্বাস্থ্যসেবায় উন্নয়নে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনালের (জিসিআই) স্বীকৃতি অর্জন করে এসটিএস হোল্ডিং লিমিটেড। এছাড়াও প্রতিষ্ঠানটি আরো তিনবছর এই স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

29 January 2020

এভারকেয়ার নেটওয়ার্কে যুক্ত হলো বাংলাদেশের এসটিএস হোল্ডিং লিমিটেড

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV