স্বাস্থ্য সংবাদ

ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ অ্যালামনাই এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

Share

বাংলাদেশের অন্যতম বেসরকারী ডেন্টাল শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের অ্যালামনাই সংগঠন ইউডিসিএ (UDCA) এর পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। দুই বছরমেয়াদী এই কমিটি ২০২১ সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেল।

২০১৮ সালের মার্চ মাসে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন- ইউডিসিএ-এর নতুন কমিটি ঘোষণার জন্য সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এই ৫ জনকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। এই ৫ জনের নেতৃত্বে গত ২০ ডিসেম্বর ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠা পাওয়া বেসরকারি ডেন্টাল কলেজ ইউডিসির প্রথম এ্যালামনাই গঠিত হয় ২০০৫ সালে। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে এসে UDC এর ৩য় পূর্ণাঙ্গ কমিটি গঠিত হল।

নতুন কমিটি প্রসঙ্গে ইউডিসিএ- এর বর্তমান সভাপতি ডা. মাহমুদ হোসেন বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব ইউডিসির উন্নয়নসহ সকল প্রকার সাহায্য সহযোগীতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য।

এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক ডা. খালেদ মোহাম্মদ তান্না বলেন, ইউডিসি অ্যালামনাই প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের এবং সম্মানের। আমি ইউডিসির সকল বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকার চেষ্ঠা করবো।

সাংগঠনিক সম্পাদক ডা. গোবিন্দ ভৌমিক বৃন্দ বলেন, ইউডিসি অ্যালামনাই আমার প্রাণের সংগঠন। সকল ছাত্রছাত্রীদের ভাতৃত্ববন্ধনে বেঁধে, এই প্রতিষ্ঠানের সকলকে নিয়ে ডেন্টিস্ট্রির উন্নতি সাধন করতে ইউডিসি এ্যালামনাই সর্বাত্বক প্রচেষ্টা অব্যহত রাখবে। আমি আরও বলতে চাই এই এ্যালামনাই এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের স্কীল ডেভেলপ করতে সায়েন্টিফিক সেমিনার সহ সকল সহযোগীতা প্রদান করে তাদেরকে এই ডেন্টাল প্রফেশনে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাই।

কোষাধ্যক্ষ ডা. এনাম আহমেদ বলেন, অনেক সাধনার ফল হিসাবে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পেরছি। আমরা শুরু থেকে ডেন্টাল প্রফেশনে একটা বড় জায়গা ধরে রাখার চেষ্টা করেছি এবং সামনেও করব ইনশাল্লাহ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

Related Articles

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

22 December 2019

ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ অ্যালামনাই এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV