স্বাস্থ্য সংবাদ

বিএসসিআই’র সভাপতি ফজলুর রহমান, সম্পাদক মীর জামাল

Share
Share

হৃদরোগ চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের (বিএসসিআই) কাযর্করী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে গত শুক্রবার। স্থানীয় এক হোটেলে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. নাজির আহমেদ।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান। তিনি ১৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন জাতীয় হূদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান। অপরদিকে ১৫২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এনআইসিভিডির ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন। তার নিকতম প্রতিদ্বন্দী ছিলেন ইউনাইটেড হাসপাতালের ডা. কায়সার নসরুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হন এনআইসিভিডির অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন মিটফোর্ড হাসাপাতালের হূদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিনুজ্জামান খান লাভলু।

রবিবার সংগঠনের সব নির্বাচিত নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডিস্থ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, হৃদরোগ চিকিৎসায় প্রভূত উন্নতি সাধন করে সারা দেশের জনগণকে আরো সম্প্রসারিত ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করাই তাদের মূল লক্ষ্য।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড্যাব মহাসচিবের

চিকিৎসা খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব...

স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

Related Articles

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে...