স্বাস্থ্য সংবাদ

আদালতের নির্দেশে মাদক ধ্বংসের ‍উদ্দ্যোগ

Share
Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  রাজধানীর বিভিন্ন থানা থেকে উদ্ধার করা মাদক দ্রব্য ধ্বংস করতে নতুন উদ্যোগ নিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। থানা থেকে পাঠানো জব্ধ করা মামলার আলামত প্রতিদিনই ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা।

আলামত ধ্বংস করতে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনকে চেয়ারম্যান করে গত ১২ মার্চ কমিটি গঠন করা হয়েছে।

বিকাশ কুমার রায় প্রথম আলোকে বলেন, মুখ্য মহানগর হাকিম আদালতে চারটি মালখানা রয়েছে। বিভিন্ন মামলা নিষ্পত্তি হওয়ার পরও আলামত রয়ে গেছে। রায়ের কপি না পাওয়ায় তা ধ্বংস করা যাচ্ছে না। সংশ্লিষ্ট আদালত থেকে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। একজন বিচারকের পক্ষে আলামত ধ্বংস করা কঠিন বলে কমিটি গঠন করা হয়েছে।

তবে অভিযোগ রয়েছে, আদালতের কিছু কর্মচারী ও পুলিশ মিলে মালখানা থেকে ইয়াবা বড়ি বিক্রি করেন। অভিযোগ আসার পরই প্রতিদিনের আলামত প্রতিদিন ধ্বংস করার সিদ্ধান্ত হয়।

আলামত সংরক্ষণ করার বিষয়ে আলী হোসাইন বলেন, জব্ধ করা মালামাল থেকে সংগ্রহ করা নমুনার এক অংশ রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়। আরেক অংশ আলামত হিসেবে মালখানায় রাখা হয়। জব্ধ করা বাকি আলামত ধ্বংস করা হয়।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...