প্রধান খবর

প্রায় ৫০ লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত

Share

দেশে প্রায় ৫০ লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগ এখন মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পেডিয়াট্রিক সোসাইটি অব বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া বাংলাদেশ লিভার ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, দেশে এক কোটির মতো মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসের সংক্রমণের শিকার। এক্ষেত্রেও শিশুরোগীর সংখ্যা বেশি।

বিশ্বব্যাপী বায়ুর মান পরীক্ষার জন্য পরিচালিত এক গবেষণায় দেখা যায়, বিশ্বে দ্বিতীয় বায়ুদূষিত নগরী হচ্ছে ঢাকা। এ জন্যই ঢাকার শিশুদের শ্বাসতন্ত্রীয় রোগ দিনকে দিন বেড়েই চলেছে। বাংলাদেশের মানুষের জন্য এখনও নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠেনি। তাই পানিবাহিত রোগবালাইও অধিকাংশ শিশুসহ নগরবাসীর নিত্যসঙ্গী।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) মিলনায়তনে ‘শিশু স্বাস্থ্যের ওপর পরিবেশের প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা জানান।

বক্তারা জানান, নদীমাতৃক বদ্বীপ বাংলাদেশের মানুষকে প্লাস্টিকের বোতলে পানি খেতে হয়। প্লাস্টিক হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী প্রথম আটটি উপাদানের একটি। তাছাড়া খাদ্যবস্তুর উৎপাদন, সংরক্ষণ, বিপননসহ প্রতিটি পর্যায়ে রাসায়নিক পদার্থের ব্যাপক ব্যবহার রয়েছে। রয়েছে ব্যাপক মাত্রায় ভেজালও।

এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে জেনেটিক্যালি মডিফাইড খাদ্যশস্য, টেস্টিং সল্ট ইত্যাদি নিষিদ্ধ। কিন্তু আমাদের দেশে এগুলো আরো উৎসাহিত করা হচ্ছে। এসব বিষয়ে আমরা এখনও চিন্তাহীনভাবে থাকলেও উন্নত বিশ্ব নিদ্রাহীন রয়েছে।

দূষণগুলো এবং এর ফলে সৃষ্ট জটিলতা সম্পর্কে বক্তারা বলেন, শিশুর বিকাশের ক্ষেত্রে বিজ্ঞানীরা পরিবেশ বলতে ভৌত পরিবেশ ও সামাজিক পরিবেশের নানা দিকের সমন্বয়ে গঠিত অবস্থাকেই বুঝিয়ে থাকেন। ভৌত পরিবেশের প্রধান দূষণগুলো হলো- বায়ুদূষণ, জলদূষণ, ভূমিদূষণ, শব্দদূষণ, আলোদূষণ, বিকীরণ, বৃক্ষনিধন, জলাধারদূষণ, খাদ্যদূষণ ইত্যাদি। এগুলোর প্রভাবে শিশুর স্বাস্থ্যে নানা নেতিবাচক প্রভাব পড়ে এবং নানা রকম রোগ সৃষ্টি হয়। যেমন: ডায়রিয়া ডেঙ্গু টাইপ থেকে শুরু করে লিভার, কিডনি, ফুসফুসসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গের যাবতীয় রোগ এবং ক্যান্সার জাতীয় রোগ মূলত ভৌত পরিবেশ দূষণের জন্য হয়ে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আধুনিক মানুষের রোগের প্রায় ৫০ শতাংশকে মনোদৈহিক বলে আখ্যায়িত করেছে। একটি শিশুর পারিবারিক পরিবেশ শিশুটির পুষ্টি, সংক্রামক রোগ ইত্যাদির সঙ্গে যেমনি জড়িত, তেমনি শিশুটির নীতিবোধ, দায়িত্বশীলতা, নিজেকে সংযত রাখা, সময়ানুবর্তিতা, আবেগের ভারসাম্য ইত্যাদির সঙ্গেও প্রবলভাবে যুক্ত।

বিদ্যালয়ের পরিবেশে শিশুর সামাজিকীকরণ ঘটে। খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। তাই আমাদের জনপদে পর্যাপ্ত গাছ, জলাধার, খেলারমাঠ, বিনোদন কেন্দ্র রাখতে হবে। ব্যবস্থা করতে হবে সামাজিক উৎসবের। যেগুলো শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য।

পরিবেশ বাঁচাও আন্দোলন পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ঢাকার বেশিরভাগ স্থানে শব্দ যে মাত্রায় হওয়া উচিত, তার চেয়ে দুই-তিন গুণ বেশি হচ্ছে। অন্যদিকে আলোদূষণ সম্পর্কে অধিকাংশ নাগরিকেরই সামান্য ধারণাও নেই বললেই চলে। নগর ও জনপদে বসবাসকারী বেশিরভাগ মানুষ তার চারপাশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়টিকে ভাবনালোকেও ধারণ করে না। যার প্রমাণ আমরা পেয়েছি সম্প্রতি ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব দেখে।

এছাড়া শিশুর বিকাশের জন্য খেলাধুলা কিংবা মানসিক বিকাশের জন্য প্রকৃতির সাহচর্যে থাকার অভাবে শিশুরা গ্যাং কালচার কিংবা নেশার জগতে ডুবে যাচ্ছে। এসব থেকে দ্রুত পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করতে হবে।

এসময় শিশুস্বাস্থ্য রক্ষার্থে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বক্তারা। সেগুলো হলো- সামগ্রিকভাবে পরিবেশ দূষণ প্রতিরোধে অতি জরুরি ভিত্তিতে একটি ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করা, একই সঙ্গে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে সেটিকে কার্যকরভাবে বাস্তবায়নের পথে অগ্রসর করা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলার মাঠ থাকা বাধ্যতামূলক করা এবং প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা খেলার ক্লাস করতে হবে। একই সঙ্গে দখল হওয়া মাঠ, পার্ক, নদী-নালা, খাল-বিল, পুকুর উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া, ‘সবার আগে শিশু’ এই নীতিকে মূলমন্ত্র করে শিশু বিকাশের কাজ শুরু করা, শিশুর বিকাশবিরোধী কিছু যাতে সংগঠিত না হয়, সেজন্য একটি শিশু কমিশন গঠন করা।

পবার সভাপতি আবু নাসের খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- পবার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক ডা. আবু সাঈদ, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক রুনু আলী, পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান, খেলাঘরের লাভলী চৌধুরী প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

21 September 2019

প্রায় ৫০ লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV