স্বাস্থ্য সংবাদ

একজন স্বপ্নময় স্বপ্নীলের জন্মদিন

Share
Share

আজ (১১ আগস্ট) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র ও উদ্ভাবক অধ্যাপক ডা. মামুন-আল-মাহতাব (স্বপ্নীল) এর জন্মদিন। অধ্যাপক ডা. স্বপ্নীল একজন চিকিৎসক বা গবেষক হিসেবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছেন সকল ভাল কাজে এবং পেয়েছেন সর্বোচ্চ সফলতা, সময়ের সঠিক ব্যাবহার, মানবিকতা শেখার একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে। তিনি একাধারে খ্যাতিমান চিকিৎসক, গবেষক, সংগঠক, লেখক এবং সমাজসেবক সর্বপরি একজন মানবিকগুণ সম্পন্ন ব্যক্তিত্ব। এজন্য তিনি পেয়েছেন আন্তর্জাতিক গবেষকের স্বীকৃতি।

উদ্ভাবক স্বপ্নীল
হেপাটাইটিস বি চিকিৎসায় নতুন ওষুধ ন্যাসভেক নিয়ে গবেষণা অধ্যাপক স্বপ্নীলের অন্যতম কৃতিত্ব। এ দেশে ন্যাসভেকের ফেইজ ১/২ ও ফেইজ ৩ ক্লিনিক্যাল ট্রায়ালের তিনি প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর। তার গবেষনালব্ধ ফলাফলের ভিত্তিতে ওষুধটি এরই মধ্যে কিউবা, নিকারাগুয়া, ইকুয়েডর, বেলারুশ ও এ্যাঙ্গোলায় রেজিস্ট্রেশন পেয়েছে এবং বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর ওষুধটির রেসিপি অনুমোদন করেছে। এতে হেপাটাইটিস বি আক্রান্ত রোগীদের চিকিৎসায় নতুন সম্ভবনার সৃষ্টি হয়েছে।

অধ্যাপক স্বপ্নীল স্যার বাংলাদেশের লিভার ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক পদ্ধতি ট্রান্স-আর্টারিয়াল কেমো-এম্বোলাইজেশন (টেইস) এরও পুরোধা এবং এদেশে নিয়মিতভাবে এই পদ্ধতিতে লিভার ক্যান্সারের চিকিৎসা করে থাকেন।

পাশাপাশি লিভার ফেইলিওরে অটোলোগাস স্টেম সেল থেরাপি চিকিৎসা ও লিভার ডায়ালাইসিসেরও পথিকৃত অধ্যাপক স্বপ্নীল। এই চিকিৎসা পদ্ধতিগুলো এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। ভয়েস অব আমেরিকা ও বিবিসি বাংলা এ নিয়ে তার সাক্ষাৎকার সম্প্রচার করেছে।

এক নজরে অধ্যাপক ডা. স্বপ্নীল
অধ্যাপক ডা. মামুন-আল-মাহতাব (স্বপ্নীল) বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসাবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেটাবোলজিম বিভাগের ভিজিটিং রিসার্চার।

দেশের বিখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) হেপাটোলজি ইন্টারন্যাশনাল–এর এসোসিয়েট এডিটর। তিনি ইউরোএশিয়ান জার্নাল অব হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি এবং জার্নাল অব ক্লিনিক্যাল এন্ড এক্সপেরিমেন্টাল হেপাটোলজিসহ লিভারবিষয়ক বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালের এডিটোরিয়াল বোর্ডে আছেন। তিনি এশীয়-প্রশান্তমহাসাগরীয় লিভার এসোসিয়েশনের হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, একিউট অন ক্রনিক লিভার ফেইলিউর এবং লিভার ফাইব্রোসিস সংক্রান্ত গাইডলাইন কমিটিগুলোর সদস্য। তিনি সম্প্রীতি বাংলাদেশ এর যোগ্য সদস্য সচিব।

বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন এসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ- এর সাধারন সম্পাদক, ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশন’-এর ভাইস প্রেসিডেন্ট এবং সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দি স্টাডি অব ডি লিভার’-এর ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ‘ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

এ পর্যন্ত তিনি লিভার বিষয়ক বেশ কয়েকটি টেক্সট বই সম্পাদনা করেছেন। এর মধ্যে ‘লিভার’ প্রকাশ করেছে এলসেভিয়ের, ‘টেক্সট বুক অব হেপাটাইটিস বি’, ‘টেক্সট বুক অব হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি’ ও ‘হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি প্রেসক্রাইবার’- এর প্রকাশক জেপি ব্রাদার্স, ইন্ডিয়া আর ‘ফ্যাটি লিভার ডিজিজ’ ও ‘হেপাটাইটিস ম্যানেজমেন্ট আপডেট’ বই দুটি প্রকাশিত হয়েছে ম্যাকমিলান পাবলিশার্স থেকে। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় বৈজ্ঞানিক জার্নালে তার দুই শতাধিক প্রকাশনা রয়েছে।

https://www.facebook.com/Shastho.TV/videos/404972463707925/

তিনি ২০১৩ সালে ‘আমেরিকান এসোসিয়েশন ফর দি স্টাডি অব দা লিভার’-এর ‘প্রেসিডেন্সিয়াল ডিস্টিংশন’ অর্জন করেন আর ২০১৪ সালে ‘ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশন’ কর্তৃক ‘অর্ডার অব মেরিট’-এ ভূষিত হন। ভারতের ‘কলিঙ্গ গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল ফাউন্ডেশন’ তাকে ২০১৫ সালে সম্মানসূচক ‘ব্লুমবার্গ ওরেশন’ প্রদান করে। ২০১৬ সালে তিনি ভারতের চেন্নাই-এর ‘ভেনাস রিসার্চ ফাউন্ডেশন’ থেকে ‘ডিসটিংগুইশড সাইন্টিস্ট (হেপাটোলজি)’ পদক লাভ করেন। ২০১৭ সালের ‘হুজ হু’-তে তার জীবনী অন্তর্ভুক্ত হয়েছে। তিনি ২০১৮-তে ‘মার্কুইস হুজ হু’ কর্তৃক ‘এলবার্ট নেলসন মার্কুইস লাইফ টাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড’-এ ভূষিত হন। ‘বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’ তাকে ‘বিশুদ্ধানন্দ মহাথেরো স্বর্ণ পদন ২০১৮’ প্রদান করেছে।

এছাড়া তার গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি ‘ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার’, ‘ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টারোলজি অর্গানাইজেশন’, ‘এশিয়ান-প্যাসিফিক এসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার’, ‘এশিয়ান-প্যাসিফিক প্রাইমারী লিভার ক্যান্সার এক্সপার্ট গ্রুপ’, ‘জাপান সোসাইটি অব হেপাটোলজি’, ‘টার্কিশ সোসাইটি অব হেপাটো-বিলিয়ো-প্যানক্রিয়াটোলজি’ এবং ‘ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার’ কর্তৃক পুরস্কৃত হয়েছেন।

উল্লেখ্য, অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) স্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এমবিবিএস, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে গ্যাস্ট্রোএন্টারোলজিতে এম.এস.সি এবং ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে হেপাটোলজিতে এম.ডি ডিগ্রী অর্জন করেন। তিনি আমেরিকান কলেজ অব গ্যাস্ট্রোএন্টারোলজি, ইন্ডিয়ান কলেজ অব ফিজিসিয়ানস, রয়েল কলেজ অব ফিজিসিয়ানস অব আয়ারল্যান্ড এবং রয়েল কলেজ অব ফিজিসিয়ানস অব লন্ডনের ফেলো।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২২ আগস্ট ২০১৯

একজন স্বপ্নময় স্বপ্নীলের জন্মদিন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV