স্বাস্থ্য সংবাদ

অটিস্টিক শিশুদের তথ্য না থাকায় কাজে সমস্যা হচ্ছে

Share

অটিস্টিক শিশুদের তথ্য না থাকায় কাজে সমস্যা হচ্ছে
অটিস্টিক শিশুদের তথ্য না থাকায় কাজে সমস্যা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক ॥ অটিস্টিক শিশুদের নিয়ে পাঁচটি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। তৈরি হয়েছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আইনের খসড়া। তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। তবে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকায় অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করতে নানা সমস্যা হচ্ছে।
গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ বাংলাদেশের পক্ষ থেকে এ কথা বলা হয়। গত জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক অটিজম সম্মেলনের পর অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়।
বাংলাদেশ অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন বলেন, অটিস্টিক শিশুদের সম্পর্কে তথ্যের অভাব আছে। সম্মেলনের পর পাঁচটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কিছু করছে। চিকিৎসক ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে কমিউনিটির সবাইকে এই কাজের সঙ্গে সম্পৃক্ত করা হবে।
অটিস্টিক শিশু চিহ্নিতকরণে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সায়মা হোসেন বলেন, ক্যানসারে আক্রান্ত একটি শিশুর চেয়েও অটিস্টিক শিশুদের শনাক্ত করার কাজটি কঠিন। তাই অটিজমে আক্রান্তদের চিহ্নিত করার আগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দরকার। যাঁরা কমিউনিটি পর্যায়ে কাজ করেন, তাঁদের শেখাতে হবে অটিজম কী এবং কীভাবে তা নির্ণয় করা যায়। তিনি আরও বলেন, দেশে অটিজমে আক্রান্তের সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও ধীরে ধীরে এই বিষয়ে সচেতনতা গড়ে উঠছে। এ-সংক্রান্ত কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয় জরুরি। সরকারি-বেসরকারি কাজের একটি সেতুবন্ধ গড়ে তোলাও দরকার।
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, অভিভাবকেরা অটিস্টিক শিশুদের সামনে আনতে চান না বলে তাদের চিহ্নিত করা কঠিন। এ বিষয়ে জরিপ শুরু হয়েছে।
অগ্রগতি সম্পর্কে বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, এ বিষয়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তবে সচেতনতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রনজিত বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি অলকা গুহ, যুক্তরাষ্ট্রের অটিজম বিশেষজ্ঞ মাইকেল রোজানোক প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

30 March 2012

অটিস্টিক শিশুদের তথ্য না থাকায় কাজে সমস্যা হচ্ছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV