খুব অল্প দিনেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব: স্বাস্থ্যমন্ত্রী

Share

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সরকারি সংস্থাগুলো কাজ করছে। আশা করছি, খুব অল্প দিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব।

মালয়েশিয়া থেকে দেশে ফিরে বৃহস্পতিবার (০১ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মিটফোর্ড হাসপাতালে এক সেমিনারে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।এরপর তিনি মিডফোর্ট হাসপাতালের ১০০ শয্যার ৪টি ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন। ৩-৪ জন রোগীর সঙ্গে কথা বলেন। তবে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কথা না বলে চলে যান।

সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা ডেঙ্গু টেস্টিংয়ের কয়েক লাখ কিটস আনার ব্যবস্থা করেছি। আজ রাতের মধ্যে ১ লাখ কিটস আসবে। আগামীকাল বাকিগুলোও চলে আসবে।ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়িতে যাবে, এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা আমাদের মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি।

‘এখন পর্যন্ত কোনো সরকারি হাসপাতালে গিয়ে কোনো রোগী ডেঙ্গুর চিকিৎসা পায়নি, এমনটা হয়নি। কিন্তু ডাইজেস্টিভ ইনস্টিটিটিউট, বার্ন ইনস্টিটিউটের মতো কিন্তু কিছু কিছু হাসপাতাল আছে, যেগুলো উদ্বোধন করা হলেও চিকিৎসাসেবা এখনও শুরু হয়নি। দেশে যদি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ে এবং সরকারি হাসপাতালে যদি রোগী না ধরে, তাহলে আমরা এসব হাসপাতালে রোগী রাখার ব্যবস্থা করব। কেননা এসব হাসপাতালে শয্যার ব্যবস্থা রয়েছে।’

দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে মালয়েশিয়ায় ব্যক্তিগত সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফলে সফল সংক্ষিপ্ত করে বুধবার মধ্যরাতেই দেশে ফিরেছেন তিনি। যদিও তার ফেরার কথা ছিল ৪ আগস্ট।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

01 August 2019

খুব অল্প দিনেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব: স্বাস্থ্যমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV