নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

দেশে প্রথম এণ্ডোভাস্কুলোকন ২০১৯ অনুষ্ঠিত

Share

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল এণ্ডোভাস্কুলোকন ২০১৯। গত শুক্রবার (১২ জুলাই) ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশের উদ্যোগে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে দিনব্যাপি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তথা বিশ্বে এই ধরনের বৈজ্ঞানিক সম্মেলন এই প্রথম।

এতে দেশের প্রায় ১৩০ জন লিভার ও ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। এতে এন্ডোস্কপি স্যুইট থেকে ই.আর.সি.পি, আর.এফ.এ, ইভিএল এবং ক্যাথ ল্যাব থেকে অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন ও টেইস প্রসিডিউরগুলো সরাসরি দেখানো হয়। এসময় প্রতিটি প্রসিডিউরের সময় প্রশ্ন-উত্তর পর্বও সন্নিবেশিত ছিল। অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর নেতৃত্বে একদল লিভার বিশেষজ্ঞ এতে অংশগ্রহণ করেন।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সেলিমুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অব হার্ট ফেইলিউর, রিহ্যাবিলিটেশন এন্ড প্রিভেন্টিভ কার্ডিওলজি এর প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক, ভাসটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিবেন্দু ভট্টাচার্য, ল্যাবএইড গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব সাকিফ শামিম।

স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান এবং ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশের চেয়ারম্যান শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, বাংলাদেশে প্রায় ৩০ লক্ষ মানুষ লিভার রোগে আক্রান্ত। বাংলাদেশের লিভার বিশেষজ্ঞগণ লিভার রোগীদের চিকিৎসায় প্রতিনিয়ত নিত্যনতুন চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে সফলতা পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত কয়েক বছর যাবৎ তার নেতৃত্বে লিভার বিশেষজ্ঞদের একটি টিম সফলতার সাথে অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন, টেইস, আর.এফ.এ, ইভিএল এর মত আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে লিভার রোগীদের চিকিৎসা করে যাচ্ছেন।

এই চিকিৎসা পদ্ধতিগুলো সম্মন্ধে লিভার বিশেষজ্ঞদের স্যশক ধারণা দেওয়ার জন্যই এণ্ডোভাস্কুলোকন ২০১৯-এর আয়োজন। তিনি আশা প্রকাশ করেন এতে অংশগ্রহণকারী সকলেই উপকৃত হবেন।

সাকিফ শামিম বলেন, ল্যাবএইড সবসময় এই ধরনের সম্মেলনে পৃষ্ঠপোষকতা করে আসছে এবং ভবিষ্যতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ল্যাবএইড হাসপাতালকে এই সম্মেলনের অংশ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

দিবেন্দু ভট্টাচার্য বলেন, ভাসটেক এই ধরনের একটি ইউনিক সম্মেলনে সহযোগিতা করতে পেরে আনন্দিত এবং ভবিষ্যতে তারাও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।

অধ্যাপক ডা. হারিসুল হক বলেন, লিভার বিশেষজ্ঞদের নিত্যনতুন চিকিৎসা পদ্ধতির ব্যবহার লিভার রোগীদের জন্য আরও কল্যানকর হবে। তিনি এই ধরনের একটি সম্মেলন অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

অধ্যাপক ডা. সেলিমুর রহমান বলেন, তিনি আজ খুবই গর্বিত ও আনন্দিত যে প্রথাগত চিকিৎসার পাশাপাশি গবেষণাও মনোনিবেশ করেছে এবং লিভার রোগীদের চিকিৎসায় নতুন নতুন পদ্ধতির সংযোজন করছে। বিশেষ করে লাইভ প্রসিডিউর সম্মেলন এর উদ্যেগ একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, তিনি খুবই আনন্দিত যে তারই বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক স্বপ্নীলের নেতৃত্বে আজকে লিভার রোগের চিকিৎসায় অনেক অগ্রগতি হয়েছে। তিনি সম্মেলনের আয়োজকসহ সকল বৈজ্ঞানিক পৃষ্ঠপোষক, বিশেষ করে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, লিভার এর দুরারোগ্য রোগ অনেক, এর চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল। তিনি রোগীদের চিকিৎসার পাশাপাশি এই রোগ সম্মন্ধে সকলের মাঝে সচেতনতা তৈরির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

14 July 2019

দেশে প্রথম এণ্ডোভাস্কুলোকন ২০১৯ অনুষ্ঠিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV