প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

পঙ্গু হাসপাতালে রোগিকে অস্ত্রোপচারের তারিখ দিল ৩ বছর পর!

Share
Share

পায়ে জটিল সমস্যা। শিগগিরই দরকার অস্ত্রোপচার। কিন্তু এ অস্ত্রোপচার করাতে একদিন-দুইদিন নয়, হাসপাতালে এই অস্ত্রোপচার করাতেই তিন বছর পর ভর্তির তারিখ দেওয়া হয়। এমনই কান্ড ঘটেছে রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতালে)।

এক দুর্ঘটনায় মো. মাসুম বিল্লাহ নামের এক তরুণের পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসা নিতে ২৩ মার্চ পঙ্গু হাসপাতালে যান তিনি। চিকিৎসক প্রথমে তাকে প্রাথমিক পরীক্ষা করে জানান, অস্ত্রোপচারের লাগবে। এক মাস পর যোগাযোগ করতে বলেন। ঠিক এক মাস পর মাসুম কাগজপত্র নিয়ে হাজির হলে তাকে তিন বছর পর ২০২২ সালের ২১ মার্চ অস্ত্রোপচারের জন্য ভর্তির তারিখ দেওয়া হয়।

ভর্তির তারিখ জেনে রীতিমতো হতভম্ব হয়ে যান মাসুম বিল্লাহ। তার দুর্ভোগের কথা জানিয়ে সময় এগিয়ে দেওয়ার অনুরোধ জানান। হাসপাতাল থেকে তাকে সাফ জানিয়ে দেওয়া হয়, এর আগে তারিখ দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারেন।

মাসুম এখন মিটফোর্ড হাসপাতালের অর্থোপেডিক বিভাগের পুরুষ ওয়ার্ডের ৪ নম্বর বেডে চিকিৎসাধীন। এ হাসপাতালে রোববার তার অস্ত্রোপচার হয়েছে।

মাসুম জানান, তিনি বরিশালের নথুল্লাবাদ এলাকার বাসিন্দা। বাবা হুমায়ুন কবির ও মা আসমা বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। জনতা ব্যাংক, বরিশাল বিভাগীয় কার্যালয়ে ক্যাজুয়াল লেবার হিসেবে কাজ করছেন। একই সঙ্গে বরিশালের ব্রজমোহন কলেজের সমাজকল্যাণ বিভাগে সম্মান দ্বিতীয় বর্ষে পড়ছেন। বরিশাল শহরে মাস তিনেক আগে সাইকেল চালিয়ে যাওয়ার সময় স্থানীয় যান আলফা ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। তার বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক কবিরুজ্জামানের চিকিৎসাধীন ছিলেন। তিনি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠান। তার পরিচিত ডা. হারুনুর রশিদ খানের সঙ্গে দেখা করতে বলেন।

২০২২ সালের ২১ মার্চ ভর্তির তারিখ দেওয়া হয় মাসুম বিল্লাহকে

মাসুম বলেন, ‘২৩ মার্চ পঙ্গু হাসপাতালের বহির্বিভাগে যাই। টিকেট কেটে ডাক্তার দেখাই। ডাক্তাররা আমার টেস্টের কাগজপত্র দেখেন এবং এক মাস থেরাপি নিতে বলেন। এক মাস থেরাপি নেওয়ার পর দেখা করি। তখন ২০-২২ জনের ফাইলের সঙ্গে আমার ফাইলটি নেন চিকিৎসকরা। অপেক্ষা করার পর তারা টিকেটে ২০২২ সালের ২১ মার্চ ভর্তির ডেট লিখে দেন।’ মাসুম বলেন, আমি পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারি না। পায়ে ব্যথা অনেক। আমার দুর্ভোগের বিষয়টি জানিয়ে দ্রæত অপারেশন করার অনুরোধ জানাই। কিন্তু তারা জানান, সিরিয়াল অনেক লম্বা। আগে করাতে চাইলে বেসরকারি হাসপাতালে যান।’

এ ব্যাপারে পঙ্গু হাসপাতালের চিকিৎসক সাখাওয়াত উল্লাহ বলেন, রোগীর অবস্থা বুঝে হয়তো এই তারিখ দেওয়া হয়েছে। আর আমাদের হাসপাতালে লিগামেন্টের রোগী ভর্তির জন্য মাত্র দুটি বেড আছে। সপ্তাহে দুজনের বেশি ভর্তি করা যায় না। রোগী আসেন দিনে ৬০ জন।

একজন রোগী অস্ত্রোপচারের জন্য তিন বছর অপেক্ষা করতে পারেন কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন।’

এ ব্যাপারে পঙ্গু হাসপাতালের কনসালট্যান্ট হারুনুর রশিদ খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, হাসপাতালে লিগামেন্টের রোগী ভর্তির জন্য মাত্র দুটি বেড আছে। সপ্তাহে দুজনের বেশি ভর্তি করা যায় না। রোগী আসেন দিনে ৬০ জন। তাই অস্ত্রোপচারের দীর্ঘ অপেক্ষার সারিতে থাকতে হয় রোগীকে।

একজন রোগী অস্ত্রোপচারের জন্য তিন বছর অপেক্ষা করতে পারেন কি না, তা জানতে চাইলে হারুনুর রশিদ খান বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এখানে এটাই সিস্টেম। সরকারি হাসপাতালে কোনো রোগীকে “না” বলা যাবে না। কিন্তু এখানে বেডস্বল্পতা রয়েছে। হাসপাতালে ৫০০ বেডের নতুন ভবন হচ্ছে, তখন সমস্যার কিছু সমাধান হতে পারে।’

Share

Don't Miss

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের ভ্যাকসিন দিতে হবে।...

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

Related Articles

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী...

চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড্যাব মহাসচিবের

চিকিৎসা খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে চিকিৎসকদের...