Home স্বাস্থ্য সংবাদ লিভার চিকিৎসা বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন ‘লিভারকন-২০১৯’ ৪ মে থেকে
স্বাস্থ্য সংবাদ

লিভার চিকিৎসা বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন ‘লিভারকন-২০১৯’ ৪ মে থেকে

Share
Share

বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন-২০১৯ শুরু হচ্ছে আগামী ৪ মে। দুইদিন ব্যাপী এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন লিভারকন-২০১৯ আগামী ৪ ও ৫ মে যথাক্রমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

১৫ তম এই আয়োজন টি বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর দা স্টাডি অফ লিভার ডিজিজ প্রতিবছরের ন্যায় এবছরও আয়োজন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

লিভারকন-২০১৯ প্রসঙ্গে সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) জানান, এবারের লিভারকনে দেশের প্রায় ৫০০ লিভার- পরিপাকতন্ত্র মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। এছাড়াও জাপান, ভারত ও ভুটানের প্রায় ১০ জন লিভার বিশেষজ্ঞ এবং দেশীয় লিভার বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের বৈজ্ঞানিক নিবন্ধন উপস্থাপন করবেন।

https://www.youtube.com/watch?v=7pVmkOrNDjM

লিভারকন-২০১৯ উপলক্ষে বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের লিভার বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বকারী সংগঠনটি কাজ করে আসছে। পাশাপাশি এদেশের লিভার চিকিৎসার প্রসার ও গবেষণায় এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটির সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন এদেশের অন্যতম প্রবীণ লিভার বিশেষজ্ঞ ইউজিসি অধ্যাপক অধ্যাপক ডা. সেলিমুর রহমান।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...