নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ভোলার কমিউনিটি ক্লিনিকগুলোয় ২ বছরে চিকিৎসা নিয়েছেন ৪০ লাখ রোগী

Share

জেলার ৭ উপজেলার ২১৩টি কমিউনিটি ক্লিনিকে গত ২ বছরে (২০১৭-১৮ সাল) ৩৮ লাখ ৬৫ হাজার ৪৬২ জন রোগী চিকিৎসা সেবা পেয়েছে। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৬৩ হাজার ৮০০, নারী ২৬ লাখ ৬৯ হাজার ৯৮৬ ও শিশু রয়েছে ২ লাখ ৩১ হাজার ৬৭৬ জন। ২০১৭ সালে স্বাস্থ্য সেবা গ্রহণ করেছে ২১ লাখ ১২ হাজার ৪৩৩ জন ও ২০১৮ সালে পেয়েছেন ১৭ লাখ ৫৩ হাজার ২৯ জন। এছাড়া প্রায় ৪ হাজার মা নিরাপদে এসব ক্লিনিক থেকে সন্তান প্রসব করে সুস্থ আছেন। এ সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে প্রায় ৪০ হাজার রোগী। প্রচার-প্রচারণা ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় রোগীর সংখ্যা বাড়ছে ক্লিনিকগুলোতে। বাসস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এ উদ্যোগের ফলে উপকূলীয় এ জেলার গ্রামঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার মান এখন উন্নত হয়েছে। এখন আর অপ-চিকিৎসায় জীবন দিতে হচ্ছেনা গ্রামীণ জনপদের বাসিন্দাদের। সম্পূর্ণ সরকারিভাবে ঘরের কাছে এমন স্বাস্থ্য সেবা পেয়ে খুশি দ্বীপ জেলার বাসিন্দারা।

জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার বাসস’কে জানান, বর্তমানে কমিউনিটি ক্লিনিকগুলোতে বহুমুখী সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা, স্বাস্থ্য শিক্ষা, বিভিন্ন বিষয় পরামর্শ, পরিবার পরিকল্পনা সেবা, পুষ্টি বিষয়ক জ্ঞান, গর্ভবতী মায়েদের সেবা, শিশু ও মহিলাদের বিভিন্ন টিকাসহ মোট ৩১ ধরনের ওষুধ এখান থেকে বিনামূল্যে বিতরণ করা হয। এছাড়া নির্দিষ্ট এলাকায় যক্ষা রোগীদের নিয়মিত তদারকি করা হয়। এখানকার চিকিৎসা প্রদানের আন্তরিকতায় মানুষের মধ্যেও আস্থার ভাব তৈরি হয়েছে বলে সিভিল সার্জন জানান।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, জেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য ক্লিনিকের আভ্যন্তরীন ও বহিরাঙ্গিক পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য প্রতি মাসের প্রথম রোববার কমিউিনিটি দিবস পালন করা হচ্ছে। একইসাথে কমিউনিটি ক্লিনিকগুলোতে রোগীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বেশ কিছু ক্লিনিকে সংস্কার কাজ চলছে।

জেলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা। নদী বেষ্টিত এ উপজেলার মানুষ চাইলেই জেলা সদরে উন্নত চিকিৎসার জন্য আসতে পারে না। আবার প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতেও বেগ পেতে হয়। তাই এখানকার মানুষের কমিউনিটি ক্লিনিকই ভরসা। উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর গোয়ালিয়া কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা মো. কামাল উদ্দিন বাসস’কে বলেন, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এখানকার বাসিন্দাদের কমিউনিটি ক্লিনিকই নির্ভরতার প্রতীক। প্রতিদিনই এখানে রোগীদের ভিড় থাকে। চলতি বছরের জানুয়ারি মাসে এখানে চিকিৎসা সেবা পেয়েছেন ৮০৬ জন, ফেব্রুয়ারিতে ৬৭৩ ও মার্চের ৯ তারিখ পর্যন্ত ৩১৬ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে।

এখানে চিকিৎসা নিতে আসা তাহেরা বেগম (৫৫), মনিজা খাতুন (৫৮), রানু বেগম (৫৪) ও ফজিলত বেগম (৫১) বলেন, এ কমিউনিটি ক্লিনিকের ওষুধ খেয়েই আমাদের রোগ সারে। খুব বেশি সমস্যা না হলে এখান থেকেই পরিবারের সবাই চিকিৎসা নিয়ে থাকেন।

সদরের ধনীয়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা পেয়ে রিকশা চালক খোকন হাওলাদারের স্ত্রী হাজেরা বিবি বলেন, তার ২ বছরের শিশু পুত্রকে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। ছেলের জ্বরের চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে পেয়ে খুব খুশি সে। হাজেরা বলেন, গরীব মানুষের জন্য এ ক্লিনিকই ভরসা। সবার পক্ষে যাতায়াত খরচ দিয়ে সদর হাসপাতালে যাওয়া সম্ভব হয় না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

10 March 2019

ভোলার কমিউনিটি ক্লিনিকগুলোয় ২ বছরে চিকিৎসা নিয়েছেন ৪০ লাখ রোগী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV