নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিসিপিএসের নতুন সভাপতি ডা. দ্বীন মোহাম্মদ

Share

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার স্থলাভিষিক্ত হলেন।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. কাজী দ্বীন মোহাম্মদ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডা. মো. আবদুল আলী মিয়া।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ডা. মো. জুলফিকুর রহমান খান। সদস্য পদে রয়েছেন ডা. খান আবুল কালাম আজাদ ও ডা. মো. বিল্লাল আলম।

এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার বিপিএসসির ইলেকশন কমিশনের চেয়ারম্যান প্রফেসর মো. আফজাল হোসেন ও ইলেকশন কমিশনের সদস্য প্রফেসর নূরুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) কাউন্সিলর হিসেবে ৮ জন বিজয়ী হন। বিজয়ী কাউন্সিলররা হলেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মুহাম্মদ, অধ্যাপক ডা. এ.বি.এম মুকসুদুল আলম, অধ্যাপক ডা. কোহিনূর বেগম, অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম ও অধ্যাপক ডা. চৌধুরী আলী কাওসার।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ডা. কাজী দ্বীন মুহাম্মদ ১ হাজার ৪৪৪ ভোট, ডা. এ.বি.এম মুকসুদুল আলম ১ হাজার ৪০২, ডা. কোহিনূর বেগম ১ হাজার ৪০০ ভোট, ডা. মো. টিটু মিয়া ১ হাজার ৩৫১ ভোট, ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ১ হাজার ২৬৩ ভোট, ডা. মো. রুহুল আমিন ১ হাজার ১০৯ ভোট, ডা. মো. বিল্লাল আলম ১ হাজার ৯৭ ভোট ও ডা. চৌধুরী আলী কাওসার পেয়েছেন ৯৮৪ ভোট।

নির্বাচনে প্রায় ৬ হাজারেরও বেশি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারা বাংলাদেশ থেকে বিসিপিএস’র ফেলো সদস্যরাই ছিলেন এই নির্বাচনের ভোটার।

নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটার ৮ জনকে ভোট দেন। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটের ভিত্তিতে প্রথম ৮ জন কাউন্সিলর ৪ বছরের জন্য বিজয়ী হন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

08 March 2019

বিসিপিএসের নতুন সভাপতি ডা. দ্বীন মোহাম্মদ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV