Home স্বাস্থ্য সংবাদ নিউমোনিয়ায় বছরে ৫০ হাজার শিশু মারা যায়
স্বাস্থ্য সংবাদ

নিউমোনিয়ায় বছরে ৫০ হাজার শিশু মারা যায়

Share
Share

নিজস্ব প্রতিবেদক
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫০ হাজার শিশু মারা যায়। এদের মধ্যে বেশির ভাগেরই বয়স পাঁচ বছরের কম। তবে সচেতন হলেই এই মরণঘাতী রোগ বহুলাংশে প্রতিরোধ করা সম্ভব। কাল শুক্রবার সারা বিশ্বে পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব নিউমোনিয়া দিবস’। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সেভ দ্য চিলড্রেন আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিশিষ্ট শিশুবিশেষজ্ঞ ও সাংসদ এম এস আকবর বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশেই এ রোগের টিকা (ভ্যাকসিন) উত্পাদন করতে হবে। বিদেশিদের ওপর নির্ভর করে এটি প্রতিরোধ করা যাবে না।
সাংসদ আরও জানান, ২০১১ সালের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে নিউমোনিয়া প্রতিরোধে ‘নিমোকককাস’ নামের একটি নতুন টিকা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ারের পরিচালক এ বি এম জাহাঙ্গীর আলম বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা সদর হাসপাতালে নিউমোনিয়ার পর্যাপ্ত ওষুধ রয়েছে। তিনি নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শও দেন।
সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা ছাড়াও দেশের বিশিষ্ট শিশুবিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...