প্রশমন সেবা নিশ্চিত করতে নীতিমালা দরকার

Share

ই-হেলথটোয়েন্টিফোর.কম.বিডি
ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে বর্তমানে প্রায় ছয় লাখ অনিরাময়যোগ্য রোগীর প্রশমন সেবা জরুরি। প্রতি বছর আরও প্রায় এক লাখ নতুন রোগী এর আওতায় আসছে। হিসাব মতে, প্রতি বছর বাংলাদেশে প্রায় দেড় লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তাদের এক লাখ মারা যাচ্ছেন প্রশমন সেবা না পেয়ে।

কিন্তু প্রশমন সেবার দিক থেকে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে বেশ কিছু বেসরকারি সংস্থা কাজ করলেও তা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। নেই জাতীয় নীতিমালা।
রোববার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রশমন সেবার উন্নয়নে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

গোলটেবিলে অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মাগদুমা নার্গিস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের আন্তর্জাতিক প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. এরিক ক্রকার, বিএসএমএমইউ প্রশমন সেবা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. নিজামুদ্দীন আহমেদ, বাংলাদেশ প্রশমন সেবা সংস্থার সভাপতি ডা. রোমানা দৌলা প্রমুখ।

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে প্রশমন সেবা নিশ্চিত করতে চারটি মূল বিষয়কে গুরুত্ব দিতে হবে। জাতীয় পর্যায়ে নীতিমালা দরকার। প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া প্রয়োজন সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রশিক্ষণ এবং নীতিমালার বাস্তবায়ন।

প্রশমন সেবা কমিউনিটি ও গৃহ পর্যায়ে নিশ্চিত করতে হবে বলে মত দেন বক্তারা।

ডা. মাগদুমা নার্গিস বলেন, ‘প্রশমন সেবা স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। বাংলাদেশে গরীব ও মধ্যবিত্তরা বেশি ভুগছে। কিন্তু তাদের আরামদায়ক ও শান্তিময় মৃত্যু নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’

ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘অনিরাময় যোগ্য রোগীর সংখ্যা দরিদ্র্য দেশগুলোতে বেশি। তাই প্রশমন সেবা গৃহ পর্যায়ে নিয়ে যেতে হবে। এজন্য এই সেবাকে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের অন্তর্ভূক্ত করা উচিত। তবে কোনোভাবেই বাণিজ্যিকিকরণ করা যাবে না।’

ডা. এরিক ক্রকার তার মূল প্রবন্ধে বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করে তা বিশ্লেষণ করতে হবে। সে মোতাবেক নীতিমালা দরকার।’

বিভিন্ন দেশগুলোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘প্রায় সব দেশেই কমিউনিটি ও গৃহ পর্যায়ে প্রশমন সেবা সফল হয়েছে।’

তবে দরিদ্র্য দেশগুলোতে এই সমস্যা প্রকট বলে মনে করেন এরিক।  

অধ্যাপক ডা. নিজামুদ্দীন আহমেদ বলেন, ‘বাংলাদেশে প্রশমন সেবা একদম শিশু। কোনো ব্যক্তির প্রশমন সেবা নিশ্চিত করতে তার শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।’

গোলটেবিলের আয়োজন করে যৌথভাবে বিএসএমএমইউ প্রশমন সেবা কেন্দ্র ও বাংলাদেশ প্রশমন ও সেবা সংস্থা।
সুত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

20 March 2011

প্রশমন সেবা নিশ্চিত করতে নীতিমালা দরকার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV