হূদেরাগের মূল কারণ?

Share

গবেষকদের মতে, ব্যস্ত সড়কের পাশে যত্রতত্র দৌড়ানো স্বাস্থ্যসম্মত নয়।
■ ই-হেলথ২৪ ডেস্ক
হূদেরাগে আক্রান্ত হওয়ার মূল কারণ কী? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই কঠোর পরিশ্রম ও মানসিক চাপের কথা বলবেন। কিন্তু নতুন গবেষণার ফলাফল সূত্রে বিজ্ঞানীরা দাবি করছেন, হূদরোগে আক্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে দূষিত বায়ুতে নিয়মিত শ্বাস-প্রশ্বাস চালানো। সম্প্রতি দ্য ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাবিষয়ক নিবন্ধে এ কথা জানা যায়।
গবেষণার ফলাফলের কথা উল্লেখ করে গবেষকেরা দাবি করছেন, যেসব ব্যক্তির হূদেরাগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, তাদের মধ্যে প্রথমেই রয়েছেন ঘন ঘন যানজটের শিকার গাড়িচালক ও পথচারীরা। রাস্তার ধূলি ও গাড়ির কালো ধোঁয়ার কারণে সৃষ্ট বায়ুদূষণের বিরূপ প্রভাবই তাদের এই দুর্গতির কারণ বলে জানান গবেষকেরা। তাঁরা বলেন, দূষিত বাতাসে প্রচুর পরিমাণে ধূলি ও কালির মিহি কণা থাকে। এসব দূষিত পদার্থ ফুসফুসে গিয়ে প্রদাহ সৃষ্টি করে। এর বিরূপ প্রভাব পড়ে হূৎপিণ্ডেও।
ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল অ্যান্ড রেসপিরেটরি মেডিসিনের অধ্যাপক জন আইরেস বলেন, ধূলি ও কালির কণা গিয়ে শ্বাস নেওয়ার মাধ্যমে শরীরের ভেতর গিয়ে ফুসফুসের সমস্যার ঝুঁকি বাড়ায় এবং রক্ত আরও আঠাল করে তোলে। এতে ধমনিতে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি বাড়ে, যা পরবর্তী সময়ে গুরুতর হূদরোগের কারণ ঘটায়।
দূষিত বায়ু কেবল হূদেরাগ, মস্তিষ্কে স্ট্রোক ও ক্যানসারের কারণ ঘটায় না, যাদের হাঁপানি রোগ আছে, তাদের এই সমস্যাকে এটি মারাত্মক করে তুলতে পারে। ডেইলি মেইল অনলাইন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

17 March 2011

হূদেরাগের মূল কারণ?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV