স্বাস্থ্য সংবাদ

চোখ সাজাবেন কেমন করে

Share

মেয়েদের সাজসজ্জার গুরুত্বপূর্ণ অংশ চোখ। চোখের রয়েছে নানা রকম সাজ। চোখের মেকআপ অনভ্যস্ত হাতে না করাই ভালো। আগে চোখের ওপরে এবং নিচে ভালো করে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিন।

চোখের নিচে কালি থাকলে কনসিলার লাগিয়ে এরপর আইশ্যাডো লাগান। যাদের চোখ ছোট তারা যতটা সম্ভব কম মেকআপ ব্যবহার করুন। চোখ টানা টানা দেখাতে গাঢ় শেডে আইশ্যাডো চোখের কোণে ভি শেপ করে লাগিয়ে বেল্ড করে নিন। এরপর হালকা প্যাস্টেল শেডের রং ব্যবহার করুন চোখের বাকি পাতাজুড়ে। ভ্রূর নিচের উঁচু জায়গা হাইলাইটস করুন সিলভার বা গোলোডন টাইপের শেড দিয়ে। চোখ আকর্ষণীয় লাগবে।
চোখ যদি বড় দেখাতে চান তাহলে লাইনার দেওয়ার সময় তা একটু টেনে নিয়ে আসুন চোখের বাইরে। চোখের নিচের অংশের ভেতরের দিকে কাজল দেবেন না। চোখের ভেতরের দিকে কাজল দিলে চোখ আরো ছোট দেখাবে।
বড় চোখের ক্ষেত্রে রং ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই। তবে ব্রাউন, ব্লু, অ্যাশ, ব্রোঞ্জ, পিংক রংগুলো ভালো মানাবে। এ ক্ষেত্রে আইলাইনার যতটা সম্ভব চিকন করে আঁকুন চোখের মাঝ পর্যন্ত। এর পর ধীরে ধীরে মোটা করে টেনে আনুন চোখের শেষ সীমানা পর্যন্ত। ঘন করে কাজলের রেখা টানুন চোখের দুই কোণে।
চোখের ভ্রূ আই পেন্সিল দিয়ে না এঁকে অ্যাশ বা ব্রাউন শেড দিয়ে হালকা টানে আঁকতে পারেন। এতে চোখের ভ্রূ দেখতে ন্যাচারাল লাগবে। এরপর মাশকারা লাগান। মাশকারা লাগানোর সময় খেয়াল রাখুন একটা পাপড়ির সঙ্গে যেন আরেকটা জড়িয়ে না যায়। খেয়াল করুন নিজের চোখ। যদি আপনার দুই চোখের মধ্যে দূরত্ব কম হয় তাহলে নাকের কাছাকাছি চোখের ভেতর দিক থেকে বাইরের দিকে হালকা রঙের শ্যাডো লাগালে চোখ দুটো বিস্তৃত দেখাবে। আর যদি চোখে দূরত্ব বেশি হয় তবে রং মিশিয়ে চোখের ভেতরের দিকের কোনায় লাগান। চোখের পাতা ঘেঁষে সরু করে আইলাইনার দিন। যাদের গায়ের রং একটু কালো তারা কালো আইলাইনার ব্যবহার করুন। মেকআপের কাজ শেষ হয়ে গেলে আই মেকআপ ভালো করে তুলতে ভুলবেন না যেন। অলিভ অয়েল তুলার প্যাডে নিয়ে আস্তে করে ঘষে তুলে ফেলুন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

তানজিনা শারমিন মিউনী
রূপবিশেষজ্ঞ, হেরোবিক্স ব্রাইডাল

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

24 October 2010

চোখ সাজাবেন কেমন করে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV