নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

Share

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

তিনি বলেন, প্রিম্যাচিউর বা অপরিণত এবং কম ওজনের নবজাতকের মৃত্যুহার কমানো, রোগ প্রতিরোধ ও জীবন রক্ষায় ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) মডেল আশার আলো হয়ে উঠেছে। কেএমসি পদ্ধতিকে জনপ্রিয় করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবজাতকের জীবন রক্ষায় এর কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়ায় এটি জাতীয় পর্যায়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ’র নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মানান।

বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন নিওন্যাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুম্পা মনি চৌধুরী। অনুষ্ঠানে বিএমইউ’র শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নবজাতক ও শিশু বিশেষজ্ঞরা অংশ নেন।

অধ্যাপক ডা. আব্দুল মানান বলেন, অপরিণত ও কম ওজনের নবজাতকের জীবন বাঁচাতে কেএমসি একটি আদর্শ ও কার্যকর পদ্ধতি। এ সেবা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রবন্ধে ডা. রুম্পা মনি চৌধুরী জানান, আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার সচেতনতা দিবস প্রতি বছর ১৫ মে পালিত হয়। ২০২৬ সালের প্রতিপাদ্য ছিল “স্থিরতাই শক্তি (Stillness is Strength)”।

তিনি আরও বলেন, কেএমসি নবজাতকের মৃত্যুঝুঁকি কমায় এবং হাইপোথার্মিয়া, হাইপোগ্লাইসেমিয়া ও সেপসিস প্রতিরোধে সহায়তা করে। একইসঙ্গে এটি দ্রুত বুকের দুধ খাওয়ানো শুরু করতে, একচেটিয়া মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে এবং শিশুর ওজন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা জানান, ক্যাঙ্গারু মাদার কেয়ার হলো অপরিণত ও কম ওজনের নবজাতকের জন্য একটি প্রোটোকলভিত্তিক সেবা পদ্ধতি, যেখানে মা বা সেবাদানকারীর সঙ্গে নবজাতকের ত্বক-থেকে-ত্বকের সংস্পর্শ নিশ্চিত করা হয়। এ পদ্ধতি নবজাতকের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেমিনারে আরও জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জন্মের পর যত দ্রুত সম্ভব কেএমসি শুরু করার সুপারিশ করে এবং শিশুর স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা না করার পরামর্শ দেয়।

এছাড়া ‘মাদার নিউবর্ন কেয়ার ইউনিট’ নামের একটি সেবা মডেলের বিষয়েও আলোচনা করা হয়, যেখানে জন্মের পর থেকে হাসপাতাল ত্যাগ পর্যন্ত মা ও শিশুকে আলাদা করা হয় না। এর মাধ্যমে নিবিড় নবজাতক সেবার পাশাপাশি তাৎক্ষণিক কেএমসি নিশ্চিত করা সম্ভব বলে জানানো হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

23 May 2026

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV