স্বাস্থ্য সংবাদ

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

Share

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট বাজারের আমিন মার্কেটের অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় ডা. মাহবুব রসুলকে চেয়ারম্যান এবং সুপ্রীম কোর্ট আপিল বিভাগের এডভোকেট আশেক-ই-রসুলের সাধারণ সম্পাদক করে ১১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মরহুম আমিনুর রসুল ও মাতা মরহুমা সালেহা বেগম-এর স্মরণে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রথমস্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও এর উদ্যোগে ও অর্থায়নে কোম্পানিগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য একাধিকবার ফ্রি হেলথ ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

উল্লেখ্য, ডা. মাহবুব রসুল ১৯৮৯ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২০০৫ সালে নোয়াখালীতে সোবহান মেমোরিয়াল মা ও শিশু হসপিটাল প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি কোম্পানীগঞ্জ ডক্টরস এবং ওষুধ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং অ্যাডভোকেট আশেক-ই-রসুল ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক ও সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

22 March 2026

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV