স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিসিএস হেলথ ফোরামের কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
Share

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিসিএস হেলথ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ রোববার (৮ মার্চ) সচিবালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতে বিসিএস হেলথ ফোরামের প্রতিনিধি দল দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বর্তমান স্বাস্থ্যব্যবস্থার নানা সীমাবদ্ধতা তুলে ধরার পাশাপাশি প্রতিনিধি দলের সদস্যরা জনবান্ধব ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনাও উপস্থাপন করেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগে দুর্নীতি ও অনিয়ম রোধ করে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান সরদার সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্যমন্ত্রী বিসিএস হেলথ ফোরাম নেতাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

স্বাস্থ্যখাত পরিচালনায় ব্যক্তিগত সততা, পেশাগত দক্ষতা এবং কঠোর ন্যায়পরায়ণতাই মূল ভিত্তি হবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

10 March 2026

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV