প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ঢাকা মেডিকেলকে বাইরে থেকে যত খারাপ শুনি, তত কিন্তু খারাপ না : স্বাস্থ্যমন্ত্রী

Share

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ নিয়ে বাইরে থেকে যতটা খারাপ শোনা যায়, আসলে ততটা খারাপ না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আজ সকালে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সকালে ভিজিটে (পরিদর্শন) গিয়েছিলাম। আমরা আসলে বাইরে থেকে যতটা খারাপ শুনি, ততটা খারাপ না।’

আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের সম্মানে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ১২০ বছরের পুরোনো হাসপাতাল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রায় আটটি ওটিতে ঢুকেছি। ওটিতে ঢুকে মনে হয়নি যে এগুলো ওটি। অর্থাৎ আমি জিজ্ঞেস করেছি এটা কী রুম? বললে ওটি। এত আগের। সেই তখনকার ধাচে যে ওটি করা হলো। বাট নিট অ্যান্ড ক্লিন (পরিষ্কার–পরিচ্ছন্ন)। তেলাপোকার সংখ্যা কম, ছারপোকা নেই, খাবারদাবার নিয়ে রোগীদের জিজ্ঞেস করেছি, ভালো; তবে অনেক উন্নতির জায়গা রয়েছে; গার্বেজ সমস্যা, লন্ড্রির সমস্যা—অনেক কিছু সমস্যা আছে, এগুলো আমাদের দূর করতে হবে।’

একটি ওটির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি ওটি দেখেছি, যেটি একটি বিশেষ বিজনেস গ্রুপ করে দিয়েছে ৭৫ লাখ টাকা খরচ করে; সে ওটিতে ঢুকে মনে হয়নি যে এটা বাংলাদেশের কোনো ওটি। এত সুন্দর।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে এবং কিছু বিজনেস মহলের সঙ্গে আলাপ হয়েছে। আপনারা যাঁরা সম্মানিত ডাক্তারগণ আছেন, আপনাদেরও অনেক কানেকশন আছে। অন্তত যে ওটিগুলো আছে, বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছেন, যাঁদের বললে তাঁদের নিজের সৌজন্যে একেকটা এ রকম ওটি আমাদের করে দিতে পারেন। আপনারা দয়া করে সেটা বলবেন।’

মন্ত্রণালয়ের কার্যক্রমে কেউ প্রভাব ফেলছেন না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আজকে আমি আরও আনন্দিত। অনেকে মনে করেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) খেয়ে ফেলবে। না, আমি তো প্রায় ১২ থেকে ১৪ দিন হলো বসলাম। কোনো প্রভাব আমাদের কার্যক্রমে কেউ ফেলছে না। আমি ডাক্তারদের সব মহলকে, আমাদের নেতৃবৃন্দকে অন্তর অন্তস্তল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি সে জন্য। আমরা ডাক্তারদের সব সুযোগ–সুবিধার দিকে ঠিকঠাক দৃষ্টি দেব।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে “সবার আগে স্বাস্থ্য” এবং বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আজ একটা মিটিং হয়েছে। সেখানে অনেকগুলো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনকল্যাণে স্বাস্থ্যসেবাকে পাবলিকের ডোর স্টপে কীভাবে পৌঁছে দেওয়া যায়, কীভাবে আরও ভালো সার্ভিস দেওয়া যায়, আরও ডাক্তার নিয়োগ করা যায়—সামগ্রিক দিক নিয়ে আলোচনা হয়েছে।’

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যাঁরা বিভিন্নভাবে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, ইনশা আল্লাহ সময় এসেছে আগামী দিনে আপনাদের এই নির্যাতন-নিপীড়ন কীভাবে দূর করা যায়, প্রতিকার করা যায় এবং সর্বোপরি যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষতি কীভাবে কাটিয়ে ওঠা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে সবার আগে মনে রাখতে হবে, আমাদের নেতা যেমন বলেন, “সবার আগে বাংলাদেশ”। আপনাদেরও মনে রাখতে হবে যে সবার আগে চিকিৎসকদের চিকিৎসা পেশা, হাসপাতাল তথা মানুষের সেবায় আমাদের মনোনিবেশ করতে হবে।’

এতে আরও বক্তব্য দেন নির্বাহী কমিটির সদস্য মাজহারুল আলম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নজরুল ইসলাম, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম প্রমুখ।

ঢাকা মেডিকেল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ ঢাকা মেডিকেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান। তিনি পরে সাংবাদিকদের বলেন, প্রতিদিন প্রায় দেড় হাজার অতিরিক্ত রোগী ঢাকা মেডিকেলে সেবা নিতে আসেন। অনেক সময় একই বেডে দুই থেকে তিনজন রোগী রাখতে হচ্ছে। চিকিৎসকের তুলনায় রোগীর সংখ্যা বেশি, অ্যানেস্থিয়ালজিস্ট ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ সহায়ক জনবল কম—এসব সীমাবদ্ধতার মধ্যেই চিকিৎসক ও নার্সরা দিনরাত কাজ করছেন।’

অপারেশন থিয়েটার (ওটি) ঘুরে দেখে মন্ত্রী বলেন, কাঠামোগত দিক থেকে ওটিগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন হলেও আন্তর্জাতিক মানের তুলনায় বেশির ভাগ ওটির মানোন্নয়নের প্রয়োজন আছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

04 March 2026

ঢাকা মেডিকেলকে বাইরে থেকে যত খারাপ শুনি, তত কিন্তু খারাপ না : স্বাস্থ্যমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV