নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিরোধীদলীয় নেতার সাথে এনডিএফের শুভেচ্ছা বিনিময়

Share
Share

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায় এনডিএফের প্রতিনিধি দল। সংসদে জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে তাঁর গঠনমূলক, নীতিনিষ্ঠ ও জনমুখী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেকসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। এ সময় এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. এম জি ফারুক হোসাইন অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় জামায়াত আমিরকে বরণ করেন।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎকালে নেতৃবৃন্দ তাঁর শারীরিক সুস্থতার খোঁজখবর নেন এবং দুর্নীতিমুক্ত সুশাসন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন ও জনকল্যাণমুখী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় আগামীর বাংলাদেশ নিয়ে জাতির প্রত্যাশা তুলে ধরেন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...