প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা

Share

এথিক্যাল অনুমোদন ও বৈজ্ঞানিকভাবে সঠিক গবেষণা প্রোটোকল ছাড়া কোনো গবেষণাই গ্রহণযোগ্য হতে পারে না বলে অভিমত দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তারা বলেন, গবেষণার উদ্দেশ্য নির্ধারণ থেকে শুরু করে স্ট্যাডি ডিজাইন, স্যাম্পল সাইজ নির্বাচন, তথ্য সংগ্রহ ও ডাটা বিশ্লেষণের প্রতিটি ধাপে প্রোটোকল অনুসরণ না হলে গবেষণার ফল প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগ আয়োজিত গবেষণা প্রোটোকল রচনায় দক্ষতা বৃদ্ধিমূলক ‘হাউ টু রাইট রিসার্চ প্রোটোকল’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা গবেষণায় এথিক্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করা এখন সময়ের দাবি। রোগীর নিরাপত্তা, সম্মতি এবং তথ্যের গোপনীয়তা রক্ষা না করে কোনো গবেষণা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি তরুণ গবেষকদের শুরু থেকেই সঠিক প্রোটোকল অনুসরণ করে গবেষণা পরিচালনার আহ্বান জানান।

কর্মশালায় প্রধান রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলাম। তিনি বলেন, গবেষণা প্রোটোকল কেবল একটি আনুষ্ঠানিক নথি নয়; এটি পুরো গবেষণার রোডম্যাপ। প্রোটোকলে যদি গবেষণার লক্ষ্য, পদ্ধতি ও এথিক্যাল বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ না থাকে, তাহলে সেই গবেষণা আন্তর্জাতিক মানদণ্ডেও টেকসই হয় না।

কর্মশালায় প্যানেল অব এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন বারডেম হাসপাতালের বিভাগীয় প্রধান (জিএইচপিডি) অধ্যাপক ডা. মো. গোলাম আজম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা। এ সময় তারা গবেষণা নকশা নির্বাচন, উপযুক্ত স্যাম্পল সাইজ নির্ধারণ এবং ডাটা কালেকশনের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন।

কর্মশালায় গবেষণা প্রোটোকল লেখার ধাপ, গবেষণার উদ্দেশ্য নির্ধারণ, স্ট্যাডি ডিজাইন নির্বাচন, স্যাম্পল সাইজ হিসাব, ডাটা সংগ্রহের কৌশল এবং এথিক্যাল ইস্যুগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বে গবেষণায় সাধারণ ভুল ও তা এড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়।

কর্মশালাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। এতে বিএমইউসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা আরও বলেন, কর্মশালাটি গবেষণা কাজে সরাসরি প্রয়োগযোগ্য জ্ঞান দিয়েছে এবং ভবিষ্যৎ গবেষণায় এথিক্যাল ও বৈজ্ঞানিক মান বজায় রাখতে সহায়ক হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

07 February 2026

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV