প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের গেজেট জারি

Share

সরকার ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’ এর গেজেট জারি করেছে। বুধবার এ গেজেট প্রকাশ করা হয়।

নতুন অধ্যাদেশে বলা হয়েছে, ১৯৯৯ সালের পুরোনো আইন রহিত করে অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ, সংরক্ষণ ও প্রতিস্থাপনের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করতেই এই যুগোপযোগী বিধান প্রণয়ন করা হয়েছে।

আগের আইনের বিধান অপ্রতুল হওয়ায় ব্যবসায়িক উদ্দেশ্যে অঙ্গের ব্যবহার রোধ, অবৈধ পাচার প্রতিহত করা এবং প্রতিস্থাপন প্রক্রিয়া সহজ করতে অধ্যাদেশটি জারি করা হয়। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধ্যাদেশ ঘোষণা করেন।

এর আগে গত ১৭ জুলাই, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন পায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বহু মানুষের কিডনি ও কর্ণিয়া প্রতিস্থাপনের প্রয়োজন পড়লেও পুরোনো আইন আপডেট না থাকায় প্রক্রিয়াটি কঠিন ছিল। নতুন অধ্যাদেশে অঙ্গ প্রতিস্থাপন এখন সহজতর হবে।

তিনি আরও বলেন, আগে কেবল খুব কাছের আত্মীয় যেমন বাবা–মা, ভাই–বোন অঙ্গ দান করতে পারতেন। এবার ভাতিজা ও ভাগিনাকেও অঙ্গ দাতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে— অর্থাৎ দাতা পরিধি বিস্তৃত হয়েছে।

প্রেস সচিবের মতে, নতুন আইন কার্যকর হলে বাংলাদেশেই অধিকাংশ কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্ভব হবে, বিদেশে যাওয়ার প্রয়োজন কমবে। এটি দেশের স্বাস্থ্যসেবার জন্য এক যুগান্তকারী অগ্রগতি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

20 November 2025

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের গেজেট জারি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV