শূন্যপদে নিয়োগ, সুপার স্পেশালাইজড পূর্ণ সচলের দাবিতে আন্দোলনে চিকিৎসকরা

Share

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও এর অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়া ও অব্যবহৃত আধুনিক অবকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক ও ট্রেইনি চিকিৎসকরা। একইসঙ্গে রোগীদের ভোগান্তি রোধ এবং চিকিৎসক সংকট পূরণে দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় ‘সচেতন চিকিৎসক সমাজ’ ব্যানারে আয়োজিত সমাবেশে তারা তিন দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে— সব রেসিডেন্ট ও ট্রেইনির জন্য আধুনিক পৃথক হোস্টেল নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে শূন্যপদে বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষক ও মেডিকেল অফিসারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং সুপার স্পেশালাইজড হাসপাতালকে পূর্ণমাত্রায় সচল করা।

সমাবেশে বক্তারা বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালটি এখনো পূর্ণ সক্ষমতায় চালু হয়নি, ফলে জনগণ প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রেসিডেন্ট চিকিৎসকরা কাজ করছেন সীমিত জায়গায় ও সুযোগ-সুবিধাহীন অবস্থায়, যা মানসম্পন্ন চিকিৎসা প্রশিক্ষণ ও রোগী সেবা দুটোই ব্যাহত করছে।

রেসিডেন্ট চিকিৎসক ডা. মাহবুব রহমান বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতাল আমাদের জন্য একটি স্বপ্নের নাম। বলা হয়েছিল পুরোদমে এ হাসপাতাল চালু হলে রোগীদের বিদেশযাত্রা কমে আসবে। তাহলে কাদের স্বার্থ রক্ষায় হাসপাতালটি এখনো পুরোদমে চালু করা হচ্ছে না? অথচ কোটি কোটি টাকা খরচ করে হাসপাতালটি প্রস্তুত করা হয়েছে, সেখানে শতাধিক বেড প্রস্তুত করা হয়েছে কিন্তু পর্যাপ্ত মেডিকেল অফিসার ও নার্স না থাকায় অনেক ইউনিট খালি পড়ে আছে। শূন্যপদগুলো দ্রুত পূরণ করলে হাসপাতাল পুরোপুরি চালু করা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন মেডিকেল অফিসার সংকট। আউটডোরে সকালে এলে দেখা যায় রোগীরা কত ভোগান্তিতে আছেন। এদিকে বিরামহীন পরিশ্রম করে বর্তমান কর্মরত চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। এভাবে কতদিন চলবে?

ডা. নাজমুল ইসলাম নামের আরেক চিকিৎসক বলেন, বিএমইউ দেশের একমাত্র সুপার স্পেশালাইজড চিকিৎসা শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারত, যদি শূন্যপদগুলো নিয়মিত নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো। এখনই উদ্যোগ না নিলে এই প্রতিষ্ঠান কাগুজে হয়ে যাবে।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক ও বিশেষজ্ঞের সংকটের কারণে গবেষণা, প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসা কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সচেতন চিকিৎসক সমাজের পক্ষ থেকে জানানো হয়, দাবি না মানা হলে তারা আগামী সপ্তাহে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

05 November 2025

শূন্যপদে নিয়োগ, সুপার স্পেশালাইজড পূর্ণ সচলের দাবিতে আন্দোলনে চিকিৎসকরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV