জাতীয় ভাস্কুলার দিবস পালিত

Share

আজ ০১ নভেম্বর জাতীয় ভাস্কুলার দিবস। দিবসটি উপলক্ষ্যে ভাস্কুলার সার্জনদের সংগঠন বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো সুস্থ রক্তনালী, সুস্থ জীবন।

শনিবার (০১ নভেম্বর ২০২৫) দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ ভাস্কুলার সোসাইটির আয়োজনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD) এ আলোচনা সভা এবং র‌্যালীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল-এর পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

প্রধান অতিথি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান নিটোর (পঙ্গু হাসপাতাল) সহ দেশে চারটি কেন্দ্রে ভাস্কুলার সেন্টার চালু, সার্জারী বিভাগের চিকিৎসক দের সংক্ষিপ্ত প্রশিক্ষণ করার উপর গুরুত্ব দিয়ে অপ্রয়োজনীয় অঙ্গ হানী রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

আলোচনা সভায় সোসাইটির আহ্বায়ক ডা: মো: বজলুল গনি ভূঞা অঙ্গহানি, তার সঠিক সিদ্ধান্ত, ভাস্কুলার মুল্যায়ন, প্রতিরোধে করনীয় বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

এসময় বাংলাদেশ ভাসকুলার সোসাইটির আহবায়ক ডা. মো. বজলুল গনি ভূঁইয়া সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ট্রেজারার ডা. মো. মাহমুদুল হক রিপন, সদস্য সচিব ডা. এস এম পারভেজ আহমেদ সোহেল, বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সাবেক সভাপতি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভাসস্কুলার বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল হাসান মুহম্মদ বাশার, ও বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সাবেক মহাসচিব ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল।

অনুষ্ঠানে ভাস্কুলার সার্জনদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার পাশাপিাশি রক্তনালীর রোগীদের সেবার মান বৃদ্ধি করার উপর জোর দেন। আলোচনা সভা শেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD) ক্যাম্পাসে র‌্যালী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ভাস্কুলার সোসাইটির উদ্যোগে সারা দেশে ২৩টি মেডিকেল কলেজে সচেতনামূলক ব্যানার, প্ল্যকার্ড ও শ্লোগানসহ টি শার্ট পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি (BVS) হলো বাংলাদেশের ভাস্কুলার সার্জন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একটি পেশাদার সংগঠন, যা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই দিবসটি পালনের উদ্দেশ্য হলো রক্তনালীর রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানানো। ২০২৪ সাল থেকে বাংলাদেশে ১লা নভেম্বর জাতীয় ভাস্কুলার দিবস পালন করা হয়।

রক্তনালীর রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এবং এর প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জানাতে এই দিবসটি পালন করা হয়। এই উপলক্ষে বিভিন্ন সেমিনার ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়, যেমনটি জাতীয় হৃদরোগ হাসপাতাল (NICVD) এবং বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি (BVS) আয়োজন করে থাকে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

01 November 2025

জাতীয় ভাস্কুলার দিবস পালিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV