প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

দুই মাসের মধ্যে দেশের সকল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ পূরণ হবে

Share

আগামী দুই মাসের মধ্যে দেশের সকল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ পূরণ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় এ কথা জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, আগামী দুই মাসের মধ্যে দেশের সব হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ পূরণ হবে। এমনকি অনেক অধ্যাপক ও সহযোগী অধ্যাপককে জেলা হাসপাতালে পদায়ন করা হবে।

এ সময় আগামী ২০ নভেম্বরের মধ্যে তিন হাজার ৫০০ নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। বলেন, এর মাধ্যমে স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবল ঘাটতি ও কাঠামোগত জটিলতা অনেকাংশেই কাটিয়ে উঠা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ৩৫০০ চিকিৎসকের মধ্যে ৩১০০ জনকে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হবে। এতে চিকিৎসকের ঘাটতি অনেকটা কমে আসবে।

চিকিৎসকদের পদসংক্রান্ত সংকট নিরসনের পথে
এ সময় চিকিৎসকদের নিয়োগ ও পদোন্নতিতে এবার অভূতপূর্ব পরিবর্তন আনার কথা জানান স্বাস্থ্যের বিশেষ সহকারী। বলেন, পদের বাইরে থেকেও সাত হাজার চিকিৎসককে ইতিহাসে প্রথমবারের মতো পদোন্নতি দেওয়া হচ্ছে। আরও ৪০০-৫০০ চিকিৎসকের পদোন্নতি চূড়ান্ত পর্যায়ে। ফলে আগামী ৫-৭ বছরের মধ্যে চিকিৎসকদের পদসংক্রান্ত সংকট পুরোপুরি নিরসন হবে।

আন্তরিকতা বাড়লে শূন্যতায়ও সমস্যার সমাধান সম্ভব

কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে হলে শক্তিশালী নীতি, পর্যাপ্ত বাজেট এবং দক্ষ মানবসম্পদ—এই তিনটি দিককে সমান গুরুত্ব দিতে হবে।

কাজের আন্তরিকতা বাড়লে স্বাস্থ্যব্যবস্থায় নানা শূন্যতার মধ্যেও অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, আমাদের আরও অনেক কাজ বাকি। স্বাস্থ্যখাতকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব (এইচআর) ডা. মো. শেখ সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ, নিপসম পরিচালক অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গবেষণা সহযোগী ডা. শাহানা সুলতানা প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

30 October 2025

দুই মাসের মধ্যে দেশের সকল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ পূরণ হবে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV