প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

একযোগে ৬ শতাধিক গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পদোন্নতি

Share
Share

বাংলাদেশে গাইনি ও অবস্ বিভাগের ৬ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক একযোগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে শূন্য পদে ৪৩ জন এবং সুপারনিউমারারি পদে ৫৯৯ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে– যা দেশের চিকিৎসা ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১ শাখা) যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এসব চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডে (টাকা ৩৫,৫০০–৬৭,০১০) গাইনি অ্যান্ড অবস্ বিষয়ে সহকারী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বর্তমান পদ ও কর্মস্থলে ইনসিটু অবস্থায় দায়িত্ব পালন করবেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, তারা বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত বদলি, পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না। যারা লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে।

এছাড়া, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য প্রমাণিত হলে প্রয়োজনীয় সংশোধন বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আজ সরকারি চাকরিতে কর্মরত গাইনি ও অবস্ চিকিৎসকদের জন্য সত্যিই এক আনন্দের দিন। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম, শূন্য পদে ৪৩ জন এবং সুপারনিউমারারি ৫৯৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে একযোগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা শুধু গাইনি চিকিৎসকদের জন্য নয় বরং স্বাস্থ্যখাতের জন্যই এক বড় স্বীকৃতি। গত সরকারের আমলে নানা অজুহাতে পদোন্নতির প্রক্রিয়া বছরের পর বছর আটকে রাখা হয়েছিলো। অনেকে আছেন যাদের যোগ্যতা ১০ বছর আগেই পূর্ণ হয়েছিল।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদোন্নতির মাধ্যমে দেশের সরকারি হাসপাতালে মাতৃস্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় নতুন গতি আসবে। তরুণ চিকিৎসকদের মধ্যেও এটি একটি ইতিবাচক বার্তা পাঠাবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২২ অক্টোবর ২০২৫

একযোগে ৬ শতাধিক গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পদোন্নতি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV