প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

বিএমইউতে এফসিপিএস সাব স্পেশালিটিতে ভর্তির বিজ্ঞপ্তি

Share
Share

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষে এফসিপিএসের ছয় সাব-স্পেশালিটিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিএমইউ উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. নাসরীন আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয়ে রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো-ম্যাটারনাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্টাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক এমএস/এফসিপিএস (অবস্ এন্ড গাইনি/জেনারেল সার্জারি) ডিগ্রিপ্রাপ্ত সরকারি, বেসরকারি এবং বিএমইউ প্রার্থীগণের নিকট থেকে জানুয়ারী-২০২৬ ইং সেশনের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে। আবেদনপত্র রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখা (ব্লক-বি, ৩য় তলা, কক্ষ নম্বর-২৩৮) থেকে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bmu.ac.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।’

এতে আরও বলা হয়, ‘আবেদনপত্র আগামী ১১ নভেম্বর বেলা ২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র এবং পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ এভিনিউ শাখায় ‘বিএমইউ এ্যাডমিশন ফান্ড হিসাব নম্বর-০৯৪৭১০২০০১৭৩১’এ ৩,০০০/-(তিন হাজার) টাকা জমাদানের রশিদসহ রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।’

‘রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো-ম্যাটারনাল মেডিসিন এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি বিষয়ে সরকারী ২টি, বেসরকারি একটি ও বিএমইউ একটি আসন এবং সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্টাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি প্রতিটি সাব-স্পেশালিটিতে সরকারি দুইটি, বেসরকারি দুইটি এবং বিএমইউ একটি আসন বরাদ্দ আছে।’—উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৯ অক্টোবর ২০২৫

বিএমইউতে এফসিপিএস সাব স্পেশালিটিতে ভর্তির বিজ্ঞপ্তি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV