প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

এমবিবিএসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আর মাইগ্রেশন হবে না: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

Share

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের ভর্তির জন্য আর কোনো মাইগ্রেশন হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

চিকিৎসা শিক্ষার পরিচালক বলেন, ‘চতুর্থ মাইগ্রেশন নীতিমালার মধ্যে নেই। গত বছর দিয়েছিলাম, তবে সেটি বিশেষ বিবেচনায় হয়েছিল। এ বছর দেয়নি সরকার, ভর্তির কার্যক্রমও শেষ। আমার জানামতে, আর কোনো মাইগ্রেশন হবে না।’

ফাঁকা আসন পূরণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেসরকারি মেডিকেলে প্রায় ৪৬০টি আসন ফাঁকা আছে। এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।’

জানা গেছে, বর্তমানে সরকারি মেডিকেল কলেজগুলোতে ৫০টিরও বেশি আসন এখনো শূন্য রয়েছে। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কোটার অন্তত ৫০ শতাংশ আসন পূরণ হয়নি।

শিক্ষার্থীরা বলছেন, আগের মতো চতুর্থ দফা মাইগ্রেশন এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে দ্বিতীয় দফায় ভর্তি সুযোগ না দিলে বহু ‘সেকেন্ড টাইমার’ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে।

অপেক্ষমাণ তালিকায় থাকা একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, আর মাত্র পাঁচজন শিক্ষার্থীকে ভর্তি করা গেলেই তারা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেতেন। চতুর্থ মাইগ্রেশন এবং অপেক্ষমাণে সুযোগের অপেক্ষায় থেকে তারা বেসরকারিতেও ভর্তি হননি। এখন বেসরকারি মেডিকেলও ভর্তির সুযোগ নেই। এই অবস্থায় শূন্য আসনের বিপরীতে ভর্তির সুযোগ চান তারা।

তারা আরও বলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমইএ) এবং মন্ত্রণালয় নীতিমালার কথা বলা। কিন্তু তারা নিজেরাই নীতিমালা ভঙ্গ করেছে ৪৫ দিনের মধ্যে তিনটা মাইগ্রেশন না দিয়ে। তাই গত দুই বছরে চারটা মাইগ্রেশন মতো আমরা তা চাই, যেটা একটা ন্যায্য অধিকার।

বিদেশি শিক্ষার্থীদের আসন ফাঁকা রয়েছে জানিয়ে তারা বলেন, নীতিমালা অনুযায়ী যেখানে বাংলাদেশের শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা। অথচ সেখানে মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কোনো উদ্যোগ নেয়নি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

19 October 2025

এমবিবিএসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আর মাইগ্রেশন হবে না: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV