স্বাস্থ্য সংবাদ

আন্তর্জাতিক পুরস্কার পেলেন হেড নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহা

Oplus_16908288
Share

বাংলাদেশের তরুণ প্রতিভাবান নাক গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহা আন্তর্জাতিক পুরস্কার পেলেন। যিনি সম্প্রতি কুমিল্লার ৬৫ বছরের আবুল কাশেমের ৪৫ বছর ধরে বহন করা একটি জটিল থাইরয়েড গ্লান্ডের টিউমার অপারেশন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া বিভাগে প্রচারিত সেই সংবাদ দেশের সীমানা পেরিয়ে অপারেশনের ঘটনাটি ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের এই চিকিৎসক নাক কান গলা রোগ বিভাগে বিশেষ অবদানের জন্য জিতে নিয়েছেন ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৫’।

গত ৯ অক্টোবর, বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট কতৃক আয়োজিত হিউম্যান হারমোনি কনফার্নেস অ্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডা. বাসুদেব কুমার সাহার হাতে পুরস্কারটি তুলে দেন মালদ্বীপের মৎস্য ও সমুদ্র সম্পদ মন্ত্রী মো. মুতালিব। আন্তর্জাতিক এই পুরস্কার জয়ে অনুষ্ঠান মঞ্চে লাল সবুজের পতাকা ওড়ান বাংলাদেশের এই চিকিৎসক।

আন্তর্জাতিক এই পুরস্কার অর্জনের অনুভূতি জানিয়ে ডা. বাসুদেব বলেন, ‘এই অর্জন আমার একার নয়।

এটি আমার পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। এ অর্জন আমার পুরো টিমের নিজের এই অর্জনটি তিনি উৎসর্গ করেছেন নাক কান গলা রোগে আক্রান্ত রোগীদের মাঝে যাদের চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমেই পেয়েছেন আন্তর্জাতিক এই পুরস্কার।
ডা. বাসুদেব কুমার সাহা বর্তমানে নাক কান গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত আছেন। পাশাপাশি চিফ কনসালটেন্ট হিসেবে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করছেন।

গত ১ সেপ্টেম্বর ৬৫ বছরের বৃদ্ধ রোগী আবুল কাশেমর ৪৫ বছর ধরে বহন করা প্রায় দেড় ফিট দৈর্ঘ্যের জটিল এক থাইরয়েড টিউমার টানা ১০ ঘণ্টা ধরে অপারেশন করে সফল করেছেন। শান্তির সু-বাতাস ফিরিয়ে দিয়েছেন রোগী এবং তার পরিবারের মাঝে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

12 October 2025

আন্তর্জাতিক পুরস্কার পেলেন হেড নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV