নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

হার্ট দিবসে ইউনাইটেড হাসপাতালে দিনব্যাপী কর্মসূচি

Share

সুস্থ থাকতে স্বাস্থ্যকর অভ্যাস ও নিয়মিত হার্ট চেক-আপের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে ইউনাইটেড হাসপাতাল লিমিটেড দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আয়োজন করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সুস্থ জীবনযাপনের জন্য স্বাস্থ্যকর অভ্যাস ও নিয়মিত চেক-আপের ওপর গুরুত্বারোপ করেছেন। তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা অত্যন্ত জরুরি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতাল লিমিটেড বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে আয়োজন করেছে দিনব্যাপী স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি। ভোর ৬টায় শুরু হওয়া ২.৫ কিলোমিটার ওয়াকাথন থেকে শুরু করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ পরামর্শ ও রোগীদের সরাসরি প্রশ্নোত্তর—সবই মিলিয়ে সচেতনতার এক বিশাল মঞ্চ গড়ে ওঠে।

ওয়াকাথনের পর হাসপাতালের লবি এলাকায় উদ্বোধন করা হয় হেলথ বুথ। অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তচাপ ও রক্তের শর্করা পরিমাপ করান। এছাড়া পুষ্টিবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা ডায়েট ও স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ দেন। ডা. এএনএম মোমেনুজ্জামান, ডা. কায়ছার নসরুল্লাহ খান, ডা. রেয়ান আনিস ও ডা. এ এম শফিক উপস্থিতদের হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনধারার গুরুত্বপূর্ণ বার্তা দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দিনব্যাপী কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল পেশেন্ট ফোরাম। ইউনাইটেড হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা সরাসরি বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করার সুযোগ পান। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর প্রদান করেন, যা রোগীদের আস্থা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে হৃদরোগের কারণে মৃত্যুর হার ৫০.২ শতাংশ, যা দেশের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে চিহ্নিত। এছাড়া, স্ট্রোকের কারণে মৃত্যুর হার ৮৮.১ শতাংশ, যা হৃদরোগের পরেই দ্বিতীয় সর্বোচ্চ।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, স্বাস্থ্যকর জীবনযাপন যেমন নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস, ধূমপান ও মদ্যপান পরিহার এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা হৃদরোগ প্রতিরোধে সহায়ক। তারা আরও বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব তালহা মালিক বারি বলেন, আমাদের লক্ষ্য কেবল চিকিৎসা প্রদান নয়, বরং জনগণকে স্বাস্থ্যসচেতন করে তোলা। আমরা সুস্থ জীবনের বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই।

সবশেষে হাসপাতালের কমিউনিকেশন ও বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ডা. ফজলেরাব্বী খান বলেন, আমরা যেন হার্টের সতর্কতামূলক লক্ষণগুলো উপেক্ষা না করি, স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখি, নিয়মিত চেক-আপ করি এবং সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হই।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

29 September 2025

হার্ট দিবসে ইউনাইটেড হাসপাতালে দিনব্যাপী কর্মসূচি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV